Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ নিউইয়র্কে সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: August 14, 2018 | 10:35 AM

https://www.facebook.com/USANewsNY/videos/812382429152665/

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের দৈনিক মানবকন্ঠের স্পোর্টস ইনচার্জ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন পলাশকে নিউইয়র্কে সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় সময় ১৩ আগস্ট সোমবার ব্রঙ্কসের বাংলা গার্ডেন পার্টি হলে বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন।

  

সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহিদ, বিশিষ্ট রাজনীতিক ও ক্রীড়া সংগঠক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী কাওছারুজ্জামান কয়েছ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সহ সভাপতি বাছির খান, বাংলাদেশী-আমেরিরান ডেমোক্রেটিক সোসাইটির সহ সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশী কমিউনিটি এডভান্সমেন্টের সভাপতি রিয়াজ উদ্দীন কামরান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মো. আলাউদ্দিন, এডভোকেট আলাউদ্দিন প্রমুখ। এ সময় কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
অনুষ্ঠানে সংবর্ধিত ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশকে সংগঠনের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক মহিউদ্দিন পলাশ বলেন, প্রবাসীদের এ অকৃত্তিম ভালবাসা পেশাগত জীবনে আমাকে আরো দায়িত্বশীল হবার অনুপ্রেরণা যোগাবে। ভালবাসার এ স্মৃতি আজীবন আমার সঙ্গী হয়ে থাকবে।

তিনি দেশ ও প্রবাসের ক্রীড়াঙ্গণের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বলেন, ক্রিকেট বাংলাদেশকে এক অন্য উচ্চতার আসনে অধিষ্ঠিত করেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।


অতিথিরা ক্রীড়া ক্ষেত্রে বিশেষ করে ক্রিকেটে বাংলাদেশের আজকের এ অবস্থানের জন্য ক্রীড়া সাংবাদিকদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেন। তারা এ সুন্দর আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান।
সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনু ক্রীড়া সাংবাদিকতায় মহিউদ্দিন পলাশের অনবদ্য ভূমিকার কথা উল্লেখ করে অনুষ্ঠানে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

https://www.facebook.com/USANewsNY/videos/1449575458522564/

https://www.facebook.com/USANewsNY/videos/294821777942774/

https://www.facebook.com/USANewsNY/videos/522297881527507/

https://www.facebook.com/USANewsNY/videos/1981898131867658/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ