Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মোদির বিয়ের ঘটকালিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প!

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: August 14, 2018 | 1:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই তার অদ্ভুত কর্মকান্ডের জন্য মিডিয়ায় ফ্রন্ট পেজের জায়গা দখল করে নেন। কখনও সেটা তার আগ্রাসী মনোভাব ব্যক্ত করার জন্য  আবার কখনও সেটা হয় তার অনিশ্চিত বক্তব্যের জন্য। যুক্তরাষ্ট্রের মিডিয়া আউটলেট পলিটিকো ট্রাম্পের সেসব কর্মকান্ডের বিষয়ে দৃষ্টিপাত করে তুলে আনে তার নেপালকে ‘নিপল’ আর ভুটানকে ‘বাটন’ নামে ডাকা, এমনকি মোদির জন্য একসময় ঘটক হিসেবে কাজ করতে চাওয়ার বিষয়কেও।
২০১৭ সালে নরেন্দ্র মোদি যখন যুক্তরাষ্ট্র সফরে যাবেন, তার আগ পর্যন্ত  ট্রাম্প জানতেন যে মোদি অবিবাহিত। ট্রাম্প তখন মজা করেই বলেন, ‘আমার মনে হয়, তাঁকে কারও সঙ্গে বিয়ে দেবার জন্য আমি ভাল ঘটক হতে পারবো।’
যদিও মোদিকে অনেকেই অবিবাহিত হিসেবে জানেন। কিন্তু তিনি বিবাহিত। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেবার সময় মোদি নিজেই লিখেছিলেন তাঁর স্ত্রী আছে।

তাঁর সহধর্মিণীর নাম যশোদাবেন, যিনি গুজরাটের একটি স্কুলে শিক্ষকতা করতেন।

মিডিয়া আউটলেট পলিটিকো আরও জানায়, ট্রাম্পের সময়জ্ঞান নেই বললেই চলে। যখন-তখন বিশ্বনেতাদের কল করে বসেন। যুক্তরাষ্ট্রে যখন দিন, অনেক দেশেই তখন রাত। দেখা যায়, মধ্যরাতে কোনো নেতাকে ফোনকল করে গল্প করতে বসে যান। 
বিশেষজ্ঞরা মনে করেন, ট্রাম্প কূটনৈতিক জ্ঞান আর পুরোনো প্রটোকলের কোন ধার ধারেন না। তথ্যসূত্র- ইন্ডিয়া টুডে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV