Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বিজনেস নেটওয়ার্কিং গ্রুপ’র ৩য় বিজনেস ডেভোলেপমেন্ট ওয়ার্কশপে বক্তারা : ব্যবসায় সফলতার জন্য চাই সঠিক পরিকল্পনা

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: August 19, 2018 | 10:47 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2101029686633770/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ‘বিজনেস নেটওয়ার্কিং গ্রুপ’র ৩য় বিজনেস ডেভোলেপমেন্ট ওয়ার্কশপে বিজ্ঞ প্যানেলিস্টরা বলেছেন, ব্যবসায় সফলতার জন্য চাই সঠিক পরিকল্পনা। যে কোন ব্যবসা শুরুর আগে সুষ্ঠু পরিকল্পনা ছাড়াও সে ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ ধারণা, ভালো লোকেশন, দক্ষ ব্যবস্থাপনা, সুন্দও প্রেজেন্টেশন, হিসাব-নিকাশে স্বচ্ছতা, দূরদৃষ্টি, ছোট-খাট বিষয়কে গুরুত্ব দেয়া, আধুনিক সিস্টেমসহ ইত্যাদি বিষয়ের ওপর নজর দিতে হবে। ব্যবসাপূর্ব করণীয় বিষয়ে অভিজ্ঞ সার্টিফাইড প্রফেশনাল ও আইনজ্ঞদের সাথে খোলামেলা পরামর্শের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্যানেলিস্টগণ। গত ১৭ আগস্ট শুক্রবার সন্ধ্যায় জ্যামাইকার স্টার কাবাব অ্যান্ড রেষ্টুরেন্ট পার্টি হলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে বিষয় ভিত্তিক আলোচনায় মূল বক্তব্য তুলে ধরেন বিশিষ্ট সিপিএ ইয়াকুব এ খান। মডারেটরের দায়িত্বে ছিলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ এন. মজুমদার, মাস্টার অব ল। আরো আলোচক ছিলেন নিউইয়র্কের হার্টল্যান্ড পেমেন্ট সিস্টেমস’র রিলেশনশীপ ম্যানেজার রহমান আরশাদ, চেজ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ম্যানেজার জুবের চৌধুরী এবং এইচএবি ব্যাংকের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ইসমাইল আহমেদ।

  
ওয়ার্কশপে অংশ নেয়ার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে সিপিএ ইয়াকুব এ খান বলেন, নতুন ব্যবসা প্রতিষ্ঠাসহ এতে সফল হতে করণীয় এবং এর ব্যর্থতার বিষয়ে কমিউনিটিকে সচেতন করার জন্যই মূলত: বিজনেস নেটওয়ার্কিং গ্রুপ নিউইয়র্কে ওয়ার্কশপের আয়োজন করে আসছে। এটি তাদের ৩য় বিজনেস ডেভোলেপমেন্ট ওয়ার্কশপ। তিনি বলেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে নানামুখি পরামর্শ তুলে ধরা হয় বিজনেস ডেভোলেপমেন্ট ওয়ার্কশপে। অংশ গ্রহণকারীদের মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের ব্যবসার অভিজ্ঞতা কথা তুলে ধরারও সুযোগ থাকে। থাকে প্রশ্ন-উত্তর পর্বও।
ওয়ার্কশপে কমিউনিটির অতি পরিচিতমুখ সিপিএ ইয়াকুব এ. খান ‘বিজনেস ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’র লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, যেকোন ব্যবসা শুরুর আগে সুষ্ঠু পরিকল্পনাসহ সেই ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা, পরিপূর্ণ ধারণা থাকতে হবে। ব্যবসায় সফল হতে হলে ভালো লোকেশন, দক্ষ ব্যবস্থাপনা, সুন্দর প্রেজেন্টেশন, উন্নত কাস্টমার সার্ভিস, ছোট-খাট বিষয়কেও গুরুত্ব দেয়া, হিসাব-নিকাশে স্বচ্ছতা, ব্যবসায় সময় দেয়া, টিম ওয়ার্ক, মালিক-শ্রমিক-ক্রেতার সুসম্পর্ক, সর্বোচ্চ সেবা প্রদান, দূরদৃষ্টি, আধুনিক সিস্টেমসহ ইত্যাদি বিষয়ের ওপর নজর দিতে হবে। ব্যবসায় করণীয় বিষয়ে অভিজ্ঞ সার্টিফাইড প্রফেশনাল ও আইনজ্ঞদের সাথে খোলামেলা পরামর্শের বিষয়টিও গুরুত্বপূর্ণ। ওয়ার্কশপে অংশ নেয়ার জন্য প্রবাসীদের উদ্দেশ্যে সিপিএ ইয়াকুব এ খান বলেন, ব্যবসা সংক্রান্ত যেকোন বিষয়ে পরামর্শের জন্য আমাদের দরজা সব সময় খোলা।

 
মোহাম্মদ এন মজুমদার বলেন, কোন প্রতিষ্ঠানে ১২৫ জনের নীচে এমপ্লয়ী থাকলে সেটি স্মল বা ক্ষুদ্র ব্যবসা হিসেবে গন্য হয়। সে হিসেবে বাঙালী কমিউনিটির ব্যবসা ক্ষুদ্র ব্যবসার অন্তর্ভূক্ত। ক্ষুদ্র ব্যবসায়ীদের নিউইয়র্ক সিটি প্রশাসন নানা সুযোগ-সুবিধা দিয়ে থাকে। অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সংশ্লিস্টরা এসব সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন। তিনি বলেন, সঠিক আইনকানুন জেনেশুনেই ব্যবসায় নিয়োজিত হওয়া উচিত।
অন্যান্য আলোচকরা বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া শুরু করার কারণে বাংলাদেশী কমিউনিটির প্রায় ৭৫ ভাগ ব্যবসাই মাঝ পথে বন্ধ হয়ে যায়। এতে অনেকেই চরম আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হন।


সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের পরামর্শের ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, ব্যবসা শুরুর আগেই ব্যবসা সম্পর্কে সুষ্ঠু পরিকল্পনা এবং অভিজ্ঞ সার্টিফাইড প্রফেশনাল ও আইনজ্ঞদের নিয়ে পরামর্শ নিয়ে এগুলে ব্যবসায় সফল হওয়া যায়। তারা বলেন, বেশী ফি’র ভয়ে অনেকে অভিজ্ঞ সার্টিফাইড প্রফেশনাল ও আইনজ্ঞদের শরনাপন্ন হতে চান না। এ জন্যই অনেকে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
আলোচকরা ব্যবসা সংক্রান্ত বিষয়ে নানামুখি পরামর্শ তুলে ধরে একজন উদ্যোক্তার আইনী বিষয়ে করণীয়, ব্যাংক লোন, ব্যাংকিং-এর গুরুত্ব, ফাইনন্সিয়াল ডাটা, রিপোর্ট পর্যালোচনা, আয়-ব্যয়, সুষ্ঠু ব্যবস্থাপনা সহ ব্যবসার খুটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরে উপস্থিত ব্যবসায়ীদের কয়েকজন প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়ে নিজেদের ব্যবসার অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।
ওয়ার্কশপে ব্যবসায়ী, উদ্যোক্তা, সুধীজন ছাড়াও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/USANewsNY/videos/257966761506454/

https://www.facebook.com/USANewsNY/videos/2122207054476892/

https://www.facebook.com/USANewsNY/videos/208818696652410/

https://www.facebook.com/USANewsNY/videos/260717598084861/

https://www.facebook.com/USANewsNY/videos/314726939088968/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV