যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা মঙ্গলবার : নিউইয়র্কে ঈদ জামাতের সময়সূচি
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ২১ আগস্ট মঙ্গলবার উদযাপিত হবে। বাংলাদেশে উদযাপন হবে ২২ আগস্ট।
আরবি ১৪৩৯ হিজরির জিলহজ মাসের প্রথম দিন ১২ আগস্ট রোববার। অর্থাৎ জিলকদ মাসের শেষ দিন ১১ আগস্ট শনিবার। জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র হজ পালিত হয়। পবিত্র হজ পালিত হচ্ছে ২০ আগস্ট সোমবার। হজের পরদিন ঈদুল আজহা।
এ বছর বাংলাদেশ থেকে ১ লক্ষ ২৭ হাজারসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৮ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান হজে অংশ নেয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস হলো বছরের শেষ বা ১২তম মাস। এ মাসের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।
নিউইয়র্কে ঈদ জামাতের সময়সূচি
ঈদুল আজহা উপলক্ষে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় বিভিন্ন মসজিদে ঈদের নামাজের সময়সূচি ঘোষনা করা হয়েছে। অনেক মসজিদেই একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে আবহাওয়া ভাল থাকলে বেশীরভাগ মসজিদের আয়োজনে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অনেক মসজিদে জামাতে মহিলাদের জন্য নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে।
জ্যামাইকা মুসলিম সেন্টার: জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে থমাস হাই স্কুলে মাঠে। জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। বৃষ্টি হলে বা আবহাওয়া খারাপ থাকলে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে সকাল ৮টা, সকাল ৯টা, এবং সকাল ১০টায়।
বাংলা বাজার জামে মসজিদ: বাংলা বাজার জামে মসজিদের উদ্যোগে পিএস ১০৬ স্কুল এর প্লে গ্রাউন্ডে খোলা আকাশের নীচে ঈদুল আযহার বিশাল জামাত সকাল ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ হলে মসজিদের ভিতরে ২টি জামাত সকাল ৮:৩০ মিনিটে ও ৯:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। দয়া করে অযু করে জায়নামাজ সাথে নিয়ে আসার জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি পরিচালনা কমিটি আহ্বান করেছেন।
ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদ : ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে মসজিদে সকাল ৮টা এবং সকাল ৯টা টায়। দ্বিতীয় জামাতে মসজিদের তৃতীয় তলায় মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার: জ্যামাইকাস্থ রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টারের উদ্যোগে মঙ্গলবার ঈদের ১টি জামাত অনুষ্ঠিত হবে পিএস ৪৮ স্কুলের খেলার মাঠে। ১০৮ এভিনিউ ১৫৬ ও ১৫৭ স্ট্রিটের মাঝে স্কুলের খেলার মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
মসজিদ আবু হুরায়রা: জ্যাকসন হাইটসের মসজিদ আবু হুরায়রা’র উদ্যোগে মঙ্গলবার সকাল ৯ টায় জ্যাকসন হাইটসের ৭৯ স্ট্রিট (বিটুইন নর্দান বুলেভার্ড ও ৩৪ এভিনিউ)-এর রোরি স্ট্যাংটোন ফিল্ডে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হবে । তবে প্রতিকূল আবহাওয়া থাকলে মসজিদের ভিতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। যথাক্রমে সকাল ৮:৩০ মি:, ৯:১৫ মি: ও সকাল ১০:০০টায়। থাকবে যাকাত ও ছাদাকা সংগ্রহের ব্যবস্থা। ঈদের এই বিশাল জামাতে মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা থাকবে এবং বাচ্চাদের জন্য থাকবে বিশেষ ঈদ উপহার। ঈদ জামাত কমিটির পক্ষ থেকে সকলকে ওজু করে আসার জন্য অনুরোধ করা হয়েছে।
আহলুল বাইত মিশন: উডসাইডস্থ আহলুল বাইত মিশনের উদ্যোগে ২১ আগস্ট খোলা মাঠে ঈদ ঊল আযহার জামাত সকাল ৮:৩০ মি: অনুষ্ঠিত হবে ৫৪-২৫ রুজভেল্ট এভিনিউ, উডসাইডে। ঈদ নামাজে বয়ান করবেন অভিজ্ঞ প্রধান ঈমাম মুফতি সাঈদ আনসারুল করিম আল আহাজারি। আয়োজক কমিটির পক্ষ থেকে বিশাল এই জামাতে সকল মুসলমান ভাই বোনদেরকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ইস্ট এলমহাস্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার: ইস্ট এলমহাস্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারের উদ্যোগে খোলা মাঠে ঈদুল আজহা’র বিশাল জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় ৯৮-০১ ২৫ এভিনিউ, ইস্ট এলমহার্স্টের পিএস ১২৭ স্কুল প্লেগ্রাউন্ডে। উক্ত বিশাল জামাতে উপস্থিত থাকার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিকূল আবহাওয়া থাকলে মসজিদের ভিতর দু’টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত হবে ৯:৩০ মিনিটে।
এস্টোরিয়ার আল আমিন মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিট ও ৩৬ এভিনিউতে। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিট। বৃষ্টি হলে বা আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভিতরেই অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিট সকাল ৯টা এবং সকাল ১০টায়। তৃতীয় জামাত মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থ া করা হয়েছে।
ম্যানহাটানের মদিনা মসজিদের উদ্যোগে ঈদের ১টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে মসজিদ সংলগ্ন ওজোন রোড পার্কে।
নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে ডাইভারসিটি প্লাজায়। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, সকাল ৮টায়, সকাল ৯টায়, সকাল ১০টায় এবং সকাল ১১টায়।
জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ঈদের জামাত অনুষ্ঠিত হবে ৭৩ স্ট্রিট ও রোজভেল্ট এবং ৪১ এভিনিউর মধ্যে সকাল ৮টা ৩০মিনিটে। বৃষ্টি বা আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভিতরেই একাধিক জামাত অনুষ্ঠিত হবে।
এস্টোরিয়া ইসলামিক সেন্টার এন্ড মসজিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ৩১ স্ট্রিটের ডিটমার্স এবং ২১ এভিনিউর মধ্যে। জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
জ্যামাইকা দারুস সালাম মসজিদের উদ্যোগে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে , দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে, তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে এবং শেষ জামাত সকাল ১০টা ৩০ মিনিটে। প্রথম জামাত ছাড়া সকল জামাতেই মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
ব্রুকলীন বাংলাদেশ ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!