Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে আনন্দ সমাবেশ, জমকালো সাংস্কৃতিক পরিবেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: August 20, 2018 | 2:21 PM

https://www.facebook.com/USANewsNY/videos/317349262157584/

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসে বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট আনন্দ সমাবেশ। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মাসির সৌজন্যে গত ১৯ আগস্ট রোববার বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্ডি স্ট্রিটে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক আয়োজিত এবারের মেলার নাম দেয়া হয় আনন্দ সমাবেশ। দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা প্রাণভরে উপভোগ করেন মেলায় আসা বিপুল দর্শক-শ্রোতা। মেলায় বাংলাদেশী রকমারী পোশাক, প্রসাধন, অলংকার, উপহার সামগ্রী, রিয়েল এস্টেট, নিউইয়র্ক সিটি ও স্টেট হেলথ ডিপার্টমেন্টের অনুমোদিত বাংলাদেশী ব্যবস্থাপনায় বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানী ও স্থাস্থ্য সেবা, বাঙালি খাবারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। বিপুল সংখ্যক দর্শনার্র্থীর অংশগ্রহণে শেষ হয় এ আনন্দ সমাবেশ।

       
আয়োজকরা জানান, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হওয়ায় মেলা অনুষ্ঠান নিয়ে আশংকা তৈরী হয়। পরে বিকেলের দিকে বৃষ্টি থেমে যাওয়ায় আস্তে আস্তে লোক সমাগম হতে থাকে। শেষ বিকেলে মেলাঙ্গন দর্শনার্থীদের পদভারে পূর্ণ হয়ে যায়। বিকেল ৫টায় বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অন্যান্য অতিথি ও সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মেলার উদ্বোধন করেন ডেমোক্র্যাটিক লীডার এট লার্জ (কুইন্স) এটর্নী মঈন চৌধুরী।


আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে মেলার বিভিন্ন পর্বে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিনেটর লুইস সেপুলভেদা, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ

শাহানেওয়াজ, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী কাওছারুজ্জামান কয়েছ, অয়েল কেয়ার হেলথ প্ল্যানের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমেদ, পার্কচেষ্টার ফ্যামিলি ফার্মেসীর সত্ত্বাধিকারী ফার্মাসিস্ট গৌরব কোঠারী, হোম কেয়ার প্রতিষ্ঠান লংজিভিটি হেলথ সার্ভিসের কর্ণধার রুকন হাকিম, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, প্রধান উপদেষ্টা 

 

তোফায়েল চৌধুরী, উপদেষ্টা আবদুর রহিম বাদশা, মেলা কমিটির আহবায়ক সাইদুর রহমান লিংকন, সদস্য সচিব মোতাসিম বিল্লাহ তুষার, প্রধান সমন্বয়কারী জামাল আহমেদ, যুগ্ম আহবায়ক এ ইসলাম মামুন, পরিচালক (সাংগঠনিক) নূরুল ইসলাম, পরিচালক (অর্থ) সফিকুর রহমান, পরিচালক (দপ্তর) মো. শরীফ হোসেন, প্রচার সম্পাদক সৈয়দ লোকমান, কমিউনিটি নেতা হাসান আলী, আব্দুল হাসিম হাসনু, মঞ্জুর চৌধুরী জগলুল, এমরান শাহ রন, আব্দুর রব দলা মিয়া, ফরিদা ইয়াসমিন, মান্না মুন্তাসির সহ কমিউনিটির নের্তৃবৃন্দ।


মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে ছিলেন বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু ও ক্যামরাপার্সন বাবু, ঠিকানার সিনিয়ার রিপোর্টার ছন্দা বিনতে সুলতান, এনটিভির ইউএসএ’র বার্তা সম্পাদক দিদার প্রমুখ।


এ আনন্দ সমাবেশের সঞ্চালনায় ছিলেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হুসেন এবং সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন।
মেলায় সবচেয়ে আকর্ষণীয় ছিল দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীদের মধ্যে

ছিলেন মামুন, কৃষ্ণা তিথী, রোখসানা মির্জা, রানো নেওয়াজ, তানভীর শাহীন, শারমিন তানিয়া, ন্যান্সী খান, শম্পা জামান, মনিকা দাস সহ জনপ্রিয় শিল্পীরা। দর্শনার্থীরা প্রাণভরে উপভোগ করেন তাদের অনন্য পরিবেশনা। মেলায় ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র।


সংগঠনের পক্ষ থেকে সিনেটর লুইস সিপুলভেদা, ফার্মাসিস্ট গৌরব কোটারী এবং ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিট প্রধান এরিক হারনান্ডেজকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।


পরে কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সাইটেশন ও প্রক্লেমেশন দিয়ে সম্মানিত করা হয়। তারা হলেন কাওছারুজ্জামান কয়েছ, সালেহ আহমদ, সাইদুর রহমান, আব্দুর রব দলা মিয়া, আব্দুল্লাহ রেজা স্বপন, নুরুল ইসলাম, শফিকুর রহমান, মোতাসিম বিল্লাহ তুষার, জামাল আহমদ এবং টাইম টেলিভিশন।


আনন্দ সমাবেশের গ্রান্ড স্পন্সর ছিলো পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসী এবং সিলভারস স্পনসর ওয়েলকেয়ার।
সংগঠনের প্রেসিডেন্ট আব্দুস শহীদ মেলায় আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মূল ধারার সাথে বাংলাদেশী কমিউনিটির সেতুবন্ধন রচনা সহ বাংলাদেশে আত্মমানবতার সেবায় কাজ করে যাবে সংগঠনটি। প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে প্রয়াস চালিয়ে যাবে। এ লক্ষে সংগঠনটি বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে পথমেলার আয়োজন করে আসছে।


তিনি বলেন, দিনের শুরুতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় এবারের মেলা নিয়ে শংকায় ছিলাম। কিন্তু শেষ বিকেলে আবহাওয়া অনুকুলে থাকায় বিপুল সংখ্যক দর্শনার্থী মেলা উপভোগ করতে আসেন।


অনুষ্ঠানে উদ্বোধক এটর্নী মঈন চৌধুরী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় পণ্যের প্রসারে এধরনের আয়োজন বিরাট ভূমিকা রাখে।


সিনেটর লুইস সিপুলভেদা বলেন, নিউইয়র্কের উন্নয়নে বাংলাদেশী কমিউনিটির অবদান অনেক। কমিউনিটিকে আরো এগিয়ে নিতে মূলধারার রাজনীতিতে অংশ নিতে হবে। আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি সকলকে ভোট দানে অংশগ্রহণের আহ্বান জানান। লুইস সেপুলভেদা নিজকে বাংলাদেশী কমিউনিটির একজন হিসেবে উল্লেখ করে কমিউনিটির উন্নয়নে আরো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

https://www.facebook.com/USANewsNY/videos/468389880302551/

https://www.facebook.com/USANewsNY/videos/652737871762234/

https://www.facebook.com/USANewsNY/videos/519747038464995/

https://www.facebook.com/USANewsNY/videos/1888403924788625/

https://www.facebook.com/USANewsNY/videos/921623168024124/

https://www.facebook.com/USANewsNY/videos/247505492571164/

https://www.facebook.com/USANewsNY/videos/661197524265550/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ