নিউইয়র্কে কৃষিবিদ ফারুককে কেরানীগঞ্জবাসীর সংবর্ধনা
https://www.facebook.com/USANewsNY/videos/2191345604447897/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কেরানীগঞ্জ প্রবাসীরা সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলার সাবেক কমান্ডার কৃষিবিদ মোসলেহ উদ্দিন ফারুককে। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গত ১৯ আগস্ট রোববার ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান পার্টি হলে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ঢাকা জেলা এসাসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং কামাল হোসেন রাকিবের পরিচালনায় এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট এম বাসেত রহমান, এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন, কমিউনিটি এক্টিভিস্ট আজম আহমেদ, মো.জহিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কেরানীগঞ্জবাসীর পক্ষ থেকে কৃষিবিদ মোসলেহ উদ্দিন ফারুক এবং তার পতœীকে বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়। বিপুল সংখ্যক কেরানীগঞ্জ প্রবাসী বাংলাদেশী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মোসলেহ উদ্দিন ফারুককে মুক্তিযুদ্ধে এবং দেশের কৃষি উন্নয়নে তার অসামান্য অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।


কৃষিবিদ মোসলেহ উদ্দিন ফারুকও তার সম্মানে এ আয়োজনের জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি তার বক্তব্যে কেরানীগঞ্জের ইতিহাস-ঐতিহ্যের কথা তুলে ধরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। এখন যুদ্ধ করছি মানুষের জন্য। তিনি কেরানীগঞ্জবাসীর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার তার বক্তব্যে বাংলাদেশে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রসঙ্গ তুলে দেশের প্রচলিত ইন্স্যুরেন্স ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান জানান।
উল্লেখ্য, কৃষিবিদ মোসলেহ উদ্দিন ফারুক সম্প্রতি ব্যক্তিগত সফরে নিউইয়র্কে আসেন। তার দেশের বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জে।
https://www.facebook.com/USANewsNY/videos/686390198403535/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!