Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযাদ্ধা আবুল মনসুরের

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: August 23, 2018 | 12:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ব্রঙ্কস ইউনিট কমান্ডার আবুল মনসুর। এই ঘৃনীত হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানিয়ে তিনি বলেন, এই শসস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়ে ওঠতে পারে। হামলায় জড়িত সশস্ত্র হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে অনতি বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। মুক্তিযাদ্ধা আবুল মনসুর বলেন, এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার সম্পন্ন না হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী নাগরিকরা ও যুক্তরাষ্ট্রে ভ্রমন ভিসায় আগত বাংলাদেশীরা অলিখিত বিভিন্ন বৈষম্যের শিকার হতে পারেন। এই সন্ত্রাসী কর্মকান্ডের জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ভেতর উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট শনিবার রাতে ঢাকায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ