নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে নাৎসি যুদ্ধাপরাধীকে ডিপোর্ট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে এক যুদ্ধাপরাধীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্র এক ঘোষণায় জানায়, যুদ্ধাপরাধে অভিযুক্ত নাৎসি বাহিনীর সর্বশেষ সদস্য জাকিউ পালিজকে জার্মানির কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর করা ব্যক্তির বসয় ৯৫ বছর। ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সময় নাৎসি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাসা থেকে তাকে আটক করে অভিবাসন ও শুল্ক বাস্তবায়ন কর্মকর্তারা। এদিকে, এ ঘটনার পর নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসরত যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসির দ-প্রাপ্ত আশরাফুজ্জামান খানকে ফিরিয়ে নিতে নতুন করে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ।
পালিজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দখলকৃত পোল্যান্ডের ত্রাউনিকি ইহুদি দাস-শ্রমিক শিবিরের সশস্ত্র প্রহরী ছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সময় তিনি মার্কিন কর্তৃপক্ষকে জানান, তিনি পেশায় কৃষক ছিলেন আর বিশ্বযুদ্ধের সময় একটি জার্মান কারখানায় কাজ করতেন। তবে ২০০১ সালে মার্কিন বিচার বিভাগের কাছে পালিজ স্বীকার করেন যে, ১৯৪৩ সালে তিনি একটি শিবিরের সশস্ত্র প্রহরী ছিলেন। ওই বছরই সেখানে প্রায় ৬ হাজার ইহুদি নারী-পুরুষ ও শিশুকে গুলি করে হত্যা করা হয়েছিল।
হলুকাস্ট মিউজিয়ামের মতে, ত্রাউনিকি শিবিরটি নাৎসি বাহিনীর ‘অপারেশন রেইনহার্ড’ পরিকল্পনার অংশ ছিল। অপারেশন রেইনহার্ডে পোল্যান্ডে জার্মানির সঙ্গে যুক্ত না থাকা প্রায় ২০ লাখ ইহুদিকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।
মার্কিন বিচার বিভাগ জানায়, পালিজ পোল্যান্ডের একটি অংশে জন্মগ্রহণ করেন পরবর্তীতে তা ইউক্রেনের অংশ হয়ে যায়। যুদ্ধকালীন কর্মকান্ড ও যুদ্ধপরবর্তী অভিবাসন প্রতারণার দায়ে ২০০৩ সালে পালিজের মার্কিন নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়। ওই সময় তাকে জার্মানি, পোল্যান্ড বা ইউক্রেনে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে দেশগুলো তাকে নিতে অস্বীকৃতি জানায়। এতে পালিজ যুক্তরাষ্ট্রেই বসবাস করার সুযোগ পান। তবে তারপর থেকেই নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তার বাড়ির সামনে নিয়মিত বিক্ষোভ হতে থাকে।
পালিজকে গ্রহণ করায় জার্মানির প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আলোচনার ফল হিসেবেই পালিজের প্রত্যাবাসন হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ সান্ডার্স বলেন, আদালতের নির্দেশনার পরও আগের প্রশাসনগুলো পালিজকে ফেরত পাঠাতে ব্যর্থ হয়। তবে ইহুদি নিধনে বেঁচে ফেরা ব্যক্তি ও তাদের পরিবারকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি পালনের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প পালিজকে ফেরত পাঠাতে তৎপর ছিলেন। মার্কিন বিচার বিভাগের হিসাবে ৬৮তম নাৎসি হিসেবে পালিজকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হলো।
এদিকে, নাৎসি যুদ্ধাপরাধী পালিজকে যুক্তরাষ্ট্র থেকে বহিস্কার ও জার্মানীর কাছে হস্তান্তরের পর মানবতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের আলবদর নেতা বুদ্ধিজীবী হত্যার অন্যতম প্রধান ঘাতক ফাঁসির দ-প্রাপ্ত আশরাফুজ্জামান খানকে ফিরিয়ে দেওয়ার নতুন করে দাবি উঠেছে। আদালতের রায়ে প্রকাশ আশরাফুজ্জামান খান মুক্তিযুদ্ধের সময় ১৮ জন বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিলেন। তিনি বর্তমানে নিউইয়র্কে বসবাস করছেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes