নিউইয়র্কে এসেম্বলীওম্যান প্রার্থী ক্যাটালিনাকে অ্যাসাল’র এনডোর্সমেন্ট
https://www.facebook.com/USANewsNY/videos/1815154675258986/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কুইন্সের এসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৯ থেকে এসেম্বলীওম্যান প্রার্থী ক্যাটালিনা ক্রুজকে এনডোর্স করেছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল। গত ২৫ আগস্ট শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি চাইনীজ হলে এ এনডোর্সমেন্ট অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দিন। এসময় মাফ মিসবাহ উদ্দিন আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডেমোক্রেটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলীওম্যান প্রার্থী ইমিগ্রেশান এটর্নী ক্যাটালিনা ক্রুজকে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি বলেন, স্বনাম খ্যাত ইমিগ্রেশান এটর্নী ক্যাটালিনার সাথে ইতোমধ্যে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের একটা সুসম্পর্ক গড়ে ওঠেছে। তিনি নির্বাচিত হলে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের কল্যাণে অনেক কিছুই করতে পারবেন। অনুষ্ঠানে বিপুল করতালির মধ্যে ক্যাটালিনা ক্রুজকে এসেম্বলীওম্যান প্রার্থী হিসেবে অ্যাসাল এবং নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের সমর্থন ঘোষণা করা হয়।

মূলধারার রাজনীতিক মোর্শেদ আলমের সভাপতিত্বে এবং অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, নিউইয়র্ক সিটি ভোটার এসিসটেন্স কমিশনার মাজেদা এ উদ্দিন, অ্যাসালের কুইন্স চ্যাপ্টারের এক্সেকিউটিইভ ডিরেক্টর সাবুল উদ্দীন, ইমিগ্রেশান ডিরেক্টর রুবাইয়া রহমান, ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শিরিন আক্তার, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাবুল প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এসেম্বলীওম্যান প্রার্থী ক্যাটালিনা ক্রুজ নিজকে বাংলাদেশীসহ দক্ষিণ এশীয়দের বন্ধু হিসেবে আখ্যায়িত করে বলেন, আমি সবসময় বাংলাদেশীসহ দক্ষিণ এশীয়দের বন্ধু হিসেবে পাশে থাকব। নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবো। তাকে সমর্থনের জন্য আয়োজকসহ বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
বক্তারা আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারীতে এসেম্বলীওম্যান প্রার্থী ক্যাটালিনা ক্রুজকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
https://www.facebook.com/USANewsNY/videos/684758621886710/
https://www.facebook.com/USANewsNY/videos/232575244053383/
https://www.facebook.com/USANewsNY/videos/2206978819627588/
https://www.facebook.com/USANewsNY/videos/234368303916217/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!