Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

মার্কিন সিনেটর ম্যাককেইনের শেষইচ্ছেনুসারে শেষকৃত্যে থাকতে পারবেন না প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: August 27, 2018 | 11:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রয়াত মার্কিন সিনেটর জন ম্যাককেইনের শেষ ইচ্ছেনুসারে তার শেষকৃত্যে অংশ নিতে পারবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ ডব্লিউ বুশকে তার শেষকৃত্যে লিখিত বার্তা দেয়ার জন্য বলা হয়েছে।

ম্যাককেইন তার পরিবারের কাছে মৃত্যুর আগে অনুরোধ করেছিলেন যাতে তার শেষকৃত্যে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো না হয়। অন্যদিকে প্রেসিডেন্সির দৌড়ে জুনিয়র বুশ এবং ওবামা দুজনেই ২০০০ এবং ২০০৮ সালে ম্যাককেইনকে পরাজিত করেছিলেন। কিন্তু তারা দু’জনেই এই প্রয়াত সিনেটরের গভীর প্রশংসা করেন। এদিকে ট্রাম্পকে শেষকৃত্যে অংশগ্রহণের আমন্ত্রণ না জানানোয় সোমবার হোয়াইট হাউসের পতাকা পূর্ণ উত্তোলন করতে দেখা যায়। খোনে ইউএস ক্যাপিটালসহ অন্যান্য স্থানে পতাকা অর্ধনমিত ছিল। ম্যাককেইনের সমাধি পর্যন্ত পতাকা অর্ধনমিত থাকার কথা রয়েছে। এছাড়া হোয়াটই হাউস ম্যাককেইনের প্রয়াণের পর একটি শোকবার্তা প্রকাশ করতে চাইলে তাতেও বাধা দেন ট্রাম্প। উপরুন্ত সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা যখন ট্রাম্পের একটি স্পষ্ট শোকাবার্তা আশা করছিলন তখন ট্রাম্পকে গল্ফ খেলায় মত্ত থাকতে দেখা গিয়েছে। মঙ্গলবার ম্যাককেইনের জন্ম দিনে তাকে আরিজোনায় নেয়া হবে। এরপর শুক্রবার ম্যাককেইনের দেহ ওয়াশিংটনে ক্যাপিটাল রোটান্ডাতে শ্রদ্ধা জানানোর জন্য আনা হবে। শনিবার ন্যাশনাল ক্যাথেড্রালে বুশ, ওবামা এবং ম্যাককেইনের পরিবারসহ অন্যান্যরা তার শেষকৃত্যে অংশ নিবেন। সোমবার মেরিল্যান্ডের মার্কিন নেভাল একাডেমিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান হবে। এরপর তাকে তার একাডেমির সহপাঠী এবং বন্ধু এডমিরাল চুক লারসনের সমাধির পাশে সমাধিস্থ করা হবে। হাফিংটন পোস্ট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV