নিউইয়র্কে গ্রীনটাচ’র বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
https://www.facebook.com/USANewsNY/videos/236389010380129/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গ্রীনটাচ আয়োজিত শিশু-কিশোর-কিশোরীদের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় গত ২৪ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে। গত ১৭ আগষ্ট শুক্রবার অপরাহ্নে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসস্থ গ্রীনটাচ কার্যালয়ে। প্রতিযোগিতার বিষয় ছিলো ‘দেয়ার ইজ নান ইন দ্য স্কুল অর ইন দ্য হাউজ চাইল্ড বিহেভিয়ার এন্ড ডেভেলপমেন্ট’। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এমন আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজক সংগঠন গ্রীণটাচ-এর কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
খানস টিউটোরিয়াল, মামুন’স টিউটোরিয়াল, স্কলাস্টিকা টিউটোরিয়াল, ইন্সপিরেশন অব বাংলাদেশ এবং শেয়ার দ্য গ্লোব’-এর সার্বিক সহযোগিতায় এতে নতুন প্রজন্মের শিশু-কিশোর-কিশোরীরা অংশ নেয়। এ (৩-৫ বছর), বি (৬-৮) বছর এবং সি (৯-১২) বছর এই তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তিন বিভাগ থেকে শীর্ষ স্থান দখলকারী প্রথম তিনজন করে মোট ৯জন সহ একজনকে ‘বেস্ট স্পীকার অ্যাওয়ার্ড অ্যাজ চ্যাম্পিয়ন’ পুরষ্কার, অ্যাওয়ার্ড সার্টিফিকেট ও গিফটকার্ড প্রদান করা হয়।
গ্রীনটাচ-এর নির্বাহী পরিচালক ভিক্টর এলাহী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, এনওয়াই ইন্স্যুরেন্স-এর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খানস টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান, মামুন’স টিউটোরিয়াল-এর প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদুর রহমান, বারী ফাউন্ডেশন-এর সভাপতি মোহাম্মদ আসাদুল বারী, এড এন টেক-এর প্রসিডেন্ট মির্জা হুদা, ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ’র প্রেসিডেন্ট বেলাল আহমেদ, গ্লোবাল ট্রাভেলস ওয়ান-এর স্বত্তাধিকারী মির্জা শামীম জামান, বিতর্ক প্রতিযোগিতার প্রধান বিচারক মাহবুবা আকতার কবিতা, গ্রীনটাচ-এর ইভেন্ট পরিচালক দেওয়ান আশরাফুল আলম ও সংগঠক ফারজানা হক প্রমুখ। উপস্থাপনায় ছিলেন শামসুন্নাহা নিম্মি, দেওয়ান আশরাফুল আলম ও ফারজানা হক।
https://www.facebook.com/USANewsNY/videos/295187117932905/
https://www.facebook.com/USANewsNY/videos/474914009689348/
https://www.facebook.com/USANewsNY/videos/1951612725131228/
https://www.facebook.com/USANewsNY/videos/325418504669835/
https://www.facebook.com/USANewsNY/videos/957547797762353/
https://www.facebook.com/USANewsNY/videos/226335678043359/
https://www.facebook.com/USANewsNY/videos/2134299313505515/
https://www.facebook.com/USANewsNY/videos/247869245868543/
https://www.facebook.com/USANewsNY/videos/2051778645086605/
https://www.facebook.com/USANewsNY/videos/323037471780929/
https://www.facebook.com/USANewsNY/videos/293020278167920/
https://www.facebook.com/USANewsNY/videos/2141742179423645/
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan