বিশ্ববাণিজ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিষয়ে নিজেদের নীতি পরিবর্তন না করলে বিশ্ববাণিজ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিশ্ববাণিজ্য সংস্থা যদি কাজের ধারা পরিবর্তন না করে তাহলে আমি সেখান থেকে নাম প্রত্যাহার করবো। ব্লুমবার্গ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন-বিবিসি।
খবরে বলা হয়েছে, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম নির্ধারণ করা ও সেসব নিয়মের বিষয়ে বিভিন্ন দেশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সমাধান করার উদ্দেশে গঠন করা হয়েছিল বিশ্ববাণিজ্য সংস্থা। তবে আন্তঃদেশীয় বাণিজ্যের ক্ষেত্রে সংরক্ষণ নীতির সমর্থক ট্রাম্প। তিনি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র বিশ্ববাণিজ্য সংস্থার বৈষম্যমূলক আচরণের শিকার।
ট্রাম্পের বিশ্ববাণিজ্য সংস্থা প্রত্যাহারের হুমকির পর দেশটির প্রেসিডেন্টের বাণিজ্য নীতি আর বিশ্ববাণিজ্য সংস্থার মুক্তবাজার নীতির মধ্যকার আদর্শিক দ্বন্দ্ব আরো পরিষ্কার হলো।
এদিকে, বিশ্ববাণিজ্য সংস্থা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে এমন অভিযোগও তুলেছেন সেদেশের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই বিশ্ববাণিজ্য সংস্থার নীতির সমালোচনা করে আসছেন ট্রাম্প। গতবছর ফক্স নিউজে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের বাদে আর সবাইকে সুবিধা দেয়ার জন্য গঠন করা হয়েছিল বিশ্ববাণিজ্য সংস্থা। সংস্থার প্রায় সব আইনি সিদ্ধান্তের ক্ষেত্রেই দেখা যায় আমরা ক্ষতিগ্রস্ত হই।
গত কয়েকমাসে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য বিষয়ক নীতি-নির্ধারণের ক্ষেত্রে বেশ কঠোর অবস্থান নিতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশ থেকে আমদানি হওয়া অনেক পণ্যের ওপর শুল্ক ধার্য করেছে ট্রাম্প সরকার। এর জবাবে চীনও মার্কিন পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগও করেছে বিশ্ববাণিজ্য সংস্থায়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল