Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন ৬০ শতাংশ কমেছে

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: September 1, 2018 | 12:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনের মাত্রা কমেছে ৬০ শতাংশ। সম্প্রতি ওয়াশিংটন পোষ্ট ও এবিসি নিউজের একটি যৌথ জনমত জরিপে এ তথ্য জানা যায়। বিগত জরিপগুলোর মধ্যে ট্রাম্পের জনসমর্থনের মাত্রা এখন সর্বনি¤œ। জরিপে আরও জানা যায় যুক্তরাষ্ট্রের বেশিরভাগ জনগণ রাশিয়ার বিরুদ্ধে তদন্তের পক্ষে এবং এটর্নী জেনারেণ জেফ সেসনের অপসারনের বিপক্ষে। খবর ওয়াশিংটন পোষ্ট।
মধ্যবর্তী নির্বাচনের আগ মুহুর্তে গত ২৬ থেকে ২৯ আগষ্ট চালানো এ জরিপে দেখা যায় বেশিরভাগ নাগরিকই প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে চলে গিয়েছেন। প্রায় অর্ধেক, ৪৯ শতাংশ নাগরিক মনে করেন, কংগ্রেসের উচিত ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করা। মাত্র ৪৬ শতাংশ নাগরিক মনে করেন কংগ্রেসের এ ধরনের কোন পদক্ষেপ নেয়া উচিত নয়।
এদিকে, ৫৩ শতাংশ নাগরিক মনে করেন, ট্রাম্প মুলারের তদন্তে হস্তক্ষেপ করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। ৩৫ শতাংশ নাগরিক প্রেসিডেন্ট এ রকম করেছেন বলে মনে করেন না।
এর আগে চালানো কোন জরিপেই ট্রাম্পের উপর নাগরিকদের অনাস্থা ৫০ শতাংশের বেশী ছিল না। অন্যদিকে, অর্থনীতির ক্ষেত্রে তার জনসমর্থনের অবস্থা একটু ভালো। তার অর্থনীতি সমর্থন করেন ৪৫ শতাংশ নাগরিক, আর অসমর্থন করেন ৪৭ শতাংশ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV