Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কানাডার মন্ট্রিলে যেমন আছেন মডেল তিন্নি

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: September 2, 2018 | 10:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। ২০০৪ সালে তিন্নি মিস বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন। এরপর অসংখ্যা জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেন। মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক আলোচিত হন তিনি। এছাড়া নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয় করেও দর্শকের মধ্যে সাড়া ফেলেন। পরে শাকিব খানের বিপরীতে ‘সে আমার মন কেড়েছে’ ছবিটি দিয়ে বেশ আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। কিন্তু ব্যক্তিগত জীবনের উত্থান-পতন, বিয়ে, বিচ্ছেদ, মিডিয়া থেকে আড়াল হওয়া, মাদকাসক্তি সব মিলিয়ে তার জীবন হয়ে উঠেছিল বিশৃঙ্খল ও বিপর্যস্ত। বর্তমানে মিডিয়ায় নেই তিন্নি, দেশেও নেই। কানাডার মন্ট্রিলে রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি কানাডায় মিডিয়া জগতের বন্ধু নিরবের সঙ্গে দেখা যায় তিন্নিকে। জানা যায়, একমাত্র মেয়ে ওয়ারিশাকে নিয়ে কানাডার মন্ট্রিলে বসবাস করছেন তিনি। তিন্নির বিষয়ে তার বন্ধু চিত্রনায়ক নিরব জানান, তিন্নি তার মেয়ে ওয়ারিশাকে কানাডায় স্কুলে ভর্তি করেছে। এখানেই পড়াশোনা করবে সে। অনেক দিন ধরে মিডিয়ার বাইরে সে। মাঝখানে ব্যক্তিগত জীবন নিয়ে বেশকিছু ঝামেলা পার করতে হয়েছে তাকে। এখন সে পুরোপুরি তার মেয়েকে নিয়েই ব্যস্ত। তিন্নি ২০০৬ সালের ২৮শে ডিসেম্বর অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে করেন। দাম্পত্য কলহের জের ধরেই ২০০৯ সালের শেষের দিকে তিন্নি-হিল্লোল আলাদা থাকতে শুরু করেন। তার বেশ ক’বছর পর তাদের বিচ্ছেদের খবর প্রকাশ হয়। এরপর ২০১৪ সালের ১৮ই ফেব্রুয়ারি আদনান হুদা সাদকে বিয়ে করেন তিন্নি। ২০১৫ সালের অক্টোবর মাসে প্রকাশ হয় তিন্নির দ্বিতীয় বিয়ের কথা। এ সংসারও তার সুখের হয়নি। শেষ পর্যন্ত এ বিয়েও টিকেনি। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV