বাংলাদেশ সোসাইটি’র ‘নয়ন-আলী’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটি
https://www.facebook.com/USANewsNY/videos/2203387169944032/
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী ‘নয়ন-আলী’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও প্রধান সমন্বয়কারী মনোনীত হয়েছেন যথাক্রমে সিলেট সদর সমিতির সাবেক সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ)-এর সিনিয়র সহ সভাপতি মোজাফফর হোসেন এবং বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সাবেক সভাপতি মাহবুব আলম। গত ২৭ আগষ্ট সোমবার নিরব রেষ্টুরেন্টে আয়োজিত এক কর্মী সভায় এ কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠন করা হবে বলে সভায় জানানো হয়।

প্রবীণ সংগঠক খবির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘নয়ন-আলী’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটি’র সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সহ সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান, চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি কাজী আযম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সহ সভাপতি মির্জা মামুন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড-এর সভাপতি আব্দুল মুহিত, ব্যান্ডস’র সাধারণ সম্পাদক শামীম মিয়া, বিবিএ’র সভাপতি এ ইসলাম মামুন, মিয়া মোহাম্মদ দাউদ, মনসুর আহমেদ, রহুল আমীন সিদ্দিকী, আব্দুর রব ধলা মিয়া, কফিল আহমেদ চৌধুরী, শাহ আলম শিকদার, সামসুদ্দোহা মজুমদার, হামিদুল হক ভূঁইয়া, রফিকুল ইসলাম, মনির হোসেন, প্রদীপ বৈদ্য, মাসুদ রানা, নাসির উদ্দিন, সাদিকুর রহমান সুফিয়ান, হুমায়ুন কে সোহেব প্রমুখ।
কর্মী সভার ‘নয়ন-আলী’ প্যানেল-কে পরিচয় করিয়ে দেন এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আলী ইমাম শিকদার। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন শাহেদ আহমেদ, মোজাফফর হোসেন ও মুস্তাসিম হোসেন বিল্লাহ (তুহিন)। দোয়া পরিচালনা করেন রুহুল আমীন সিদ্দিকী।
‘নয়ন-আলী’ প্যানেলের ব্রঙ্কস বরো কমিটির (আংশিক) অন্যান্য কর্মকর্তারা হলেন: যুগ্ম আহ্বায়ক- আকতারুজ্জামান হ্যাপী, তওফিকুর রহমান, মারুফ আহমেদ, সেবুল খান, আব্দুর রহিম, সাহীদ আলী ও নূর উদ্দীন, যুগ্ম সদস্য সচিব- শাহেদ আহমদ, মুস্তাসিম হোসেন বিল্লাহ (তুহিন), কামাল উদ্দিন, নাসির উদ্দিন, আশফাক আহমদ, জুলি রহমান, জয়নাল চৌধুরী ও শ্যামল কান্তি চন্দ্র, সমন্বয়কারী- এ ইসলাম মামুন, শামীম আহমেদ, সাব্বির আহমেদ, শাহ সেলিম, ডামি চৌধুরী, সৈয়দ এম কবীর ও নূর উদ্দিন।
এছাড়াও অর্থ উপ কমিটির সদস্যরা হলেন- ফরিদ আহমদ ভূইয়া মিলন, সায়দুর রহমান লিংকন, মোহাম্মদ অবু ফজর, গোলাম মুহিত। প্রচার উপ কমিটির সদস্যরা হলেন- বুরহান উদ্দিন, ইমরান আলী টিপু মাসুদ, হুমায়ুন কবীর সুহেল রানা, মনিকা মন্ডল, মোহাম্মদ হেলাল উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, রুহুল আমীন।
https://www.facebook.com/USANewsNY/videos/720876804926636/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!