অ্যারিয়ানা গ্র্যান্ডেকে আপত্তিকর ভাবে স্পর্শের ঘটনায় ক্ষমা চাইলেন বিশপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রয়াত সংগীত শিল্পী অ্যারেথা ফ্রাঙ্কলিনে’র শেষকৃত্য অনুষ্ঠাণে স্টেজে গান পরিবেশনের সময় শিল্পী অ্যারিয়ানা গ্র্যান্ডেকে আপত্তিকর ভাবে স্পর্শের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ায় ক্ষমা চেয়েছেন বিশপ তৃতীয় চার্লস এইচ এলিস।
২৫ বছর বয়সী মার্কিন গায়িকা অ্যারিয়ানা গ্র্যান্ডে প্রয়াত সংগীত শিল্পী ‘কুইন অব সোলস’ খ্যাত অ্যারেথা ফ্রাঙ্কলিনে’র শেষকৃত্য অনুষ্ঠাণে তাকে উৎসর্গ করে তারই গাওয়া একটি ক্ল্যাসিক গান ‘এ ন্যাচারাল ওমেন’ পরিবেশন করেন।
গান পরিবেশন শেষে বিশপ চার্লস অ্যারিয়ানা’কে অভিনন্দন জানান ও তার গানের বেশ প্রশংসা করেন। এ সময় তিনি অ্যাড়িয়ানা’কে পেছন থেকে এক হাতে জড়িয়ে ধরেন ও তার শরীরের স্পর্শকাতর অংশে স্পর্শ করেন।
এ ঘটনার ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই সবাই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাতে থাকে। এর প্রেক্ষিতে বিশপ তার এ কর্মের জন্য ক্ষমা চান। তিনি বলেন, ‘কোনও নারীর শরীরে অনাকাঙ্খিত ভাবে স্পর্শ করার কোনও আমার ইচ্ছা ছিলো না। এটা আমার অজান্তেই হয়েছে। হতে পারে আমি সীমা অতিক্রম করে ফেলে ছিলাম, হতে পারে আমি একটু বেশিই বন্ধুবৎসল হয়ে পড়েছিলাম। তবে আমি আমার ভুলের জন্য অ্যাড়িয়ানা সহ সকলের কাছে ক্ষমা প্রার্থণা করছি।’
এ ঘটনায় টেলিভিশন হোস্ট ক্লডিয়া জর্ডান অ্যারিয়ানার প্রতি সমবেদনা জানিয়ে এক টুইট বার্তায় লেখেন, ‘অ্যারিয়ানা এমন একটি বিব্রতকর পরিস্থীতির ভেতর দিয়ে যাওয়ায় আমি খুবই দু:খবোধ করছি। তোমার বিব্রত হওয়ার সেই মুহূর্তটি আমরা অনুভব করতে পেরেছি।’ – ইয়ন নিউজ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং