Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: September 3, 2018 | 11:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয়েছে ১ সেপ্টেম্বর শনিবার লং আইল্যান্ডে হেকশেয়ার স্টেট পার্কে। প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবার অংশ নেন। এ ছাড়া শুভানুধ্যায়ী কয়েকজনও অংশ নিয়েছিলেন বনভোজনে। বনভোজনটি ছিল উপভোগ্য। নারীদের হাঁড়ি ভাঙা খেলা, পুরুষদের পেনাল্টি কিক মারা এবং সদস্যদের সঙ্গীত প্রতিযোগিতা ছিল আনন্দ-উচ্ছ্বাসপূর্ণ। সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সামসুন্নাহর নিম্মি, দ্বিতীয় মোহাম্মদ সাঈদ এবং তৃতীয় দিমিত্রা এথিনা।


বিজয়ীদের দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার। সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা হলেন দর্পণ কবীর, বেলাল আহমেদ, মনজুরুল হক মনজু, মশিউর রহমান,তোফাজ্জল হোসেন লিটন, এবিএম সিদ্দিক, শাহাব উদ্দিন সাগর ও মো: মশিউর রহমান।
ফুটবলের পেনাল্টি কিক প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শওকত ওসমান রচি। এ ছাড়া নামমাত্র মূল্যে র‌্যাফেল ড্র’র পুরস্কার হিসাবে রঙিন টিভি ও আইফোন-৬ এস প্রদান করা হয়েছে।
প্রাইভেট কারে নয়, বাসে চড়ে একসঙ্গে আনন্দ-উল্লাস করে বনভোজনে গিয়েছিলেন প্রেসক্লাবের সদস্য পরিবার-পরিজন। বাস ছেড়েছিল জ্যাকসন হাইটস এলাকা থেকে।
নাগরিক কোলাহল ছেড়ে নির্জনতায় তারা ডুবেছিলেন আনন্দ-উল্লাস আর সঙ্গীতের মূচর্ছনায়। বনভোজনে সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি। তিনি মাতিয়ে রাখেন সমবেত সঙ্গীত পিপাসুদের।
অনুষ্ঠানে আগত সকলের মাঝে দুপুরে ‘প্রিমিয়াম সুইটস’ এর সুস্বাধু খাবার পরিবেশন করা হয়। বিকেলে সকলের জন্যে ছিলো ঝাল-মুড়ি ও মিস্টি।


এই বনভোজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ সাঈদ ও সামসুন্নাহার নিম্মি। সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক ছিলেন কণ্ঠশিল্পী মাহাবুবুল ফিরোজ এবং মিসেস মঈন চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এটর্নী মঈন চৌধুরী। তিনি শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি সঙ্গীতও পরিবেশন করেন। এ ছাড়া বনভোজনে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন আসন্ন নির্বাচনে নিউইয়র্ক সিটির এটর্নী জেনারেল পদে প্রার্থী (প্রাইমারীতে ডেমক্রেট প্রার্থী) লেসিয়া ইভ।
বনভোজন সফল করতে বিশেষভাবে সহযোগিতা করেছেন এটর্নী মঈন চৌধুরী, ব্যবসায়ী আব্দুর রশিদ বাবু, রিয়েল এস্টেট ইনভেস্টর মোঃ আনোয়ার হোসেন ও নুরুল আজিম, ব্যবসায়ী জেড আর চৌধুরী লিটু, বাংলাদেশ সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব এবং খামার বাড়ি গ্রুপের অন্যতম কর্ণধার কামরুজ্জামান কামরুল।

ট্যাগ:
Situs Streaming JAV