Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলা টাউন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র উৎসবমুখর সামার বারবিকিউ

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: September 4, 2018 | 12:50 PM

https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/1961952930528303/UzpfSTE0MDczODAxNTk0NDAwNjoyNDQzMDg4MjEyMzc1NjMw/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলা টাউন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সামার বারবিকিউ পার্টি। গত ৩ সেপ্টেম্বর সোমবার ব্রঙ্কসের গান হীল পার্কে দুপুর থেকে বিকেল ৬ টা পর্যন্ত এ বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়। বারবিকিউ পার্টিতে বাংলা টাউন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র সদস্য ও তাদের স্বজনরা পার্কের খোলা মাঠে নির্মল আনন্দে মেতে ওঠেন। এদিন লেবার ডে বন্ধের আমেজে নতুন প্রজন্মের শিশু কিশোরদের উপস্থিতিতে এটি পরিনত হয় বাঙালীদের মিলন মেলায়। আমন্ত্রিত প্রায় ৫’শ অতিথি বারবিকিউ সহ মজাদার সব খাবার উপভোগ করেন।


নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ঐতিহ্যবাহী বাংলা টাউন গ্রুপের কর্ণধার ও বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার কাওসারুজ্জামান কয়েস ও তার সহধর্মিনী সাইয়া জাকিয়া জামান আগত অতিথিদের স্বাগত জানান।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড মেম্বার আবদুল হাসিম হাসনু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আবদুস সহীদ, সহ সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুর রব মিয়া, সহ সভাপতি প্রার্থী আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক প্রার্থী মো. আজাদ (বাকির), সাহিত্য সম্পাদক প্রার্থী ফয়সল আহমদ ও কার্যকরী সদস্য মোঃ সাদী মিন্টু, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, সহ সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাসুদ রহমান, সেক্রেটারি মোজাম্মেল হোসেন মুরাদ, ভাইস প্রেসিডেন্ট আলা উদ্দিন, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সহ সভাপতি লুকমান হোসেন লুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, সাংগঠনিক সম্পাদক সারোয়ার চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের সভাপতি মুশাহিদ চৌধুরী, বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট’র সভাপতি রিয়াজ উদ্দিন কামরান, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মখন মিয়া, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রব দলা মিয়া, একলিমুজ্জামান নুনুই, এহিয়া মেন্দী, কাওসার আহমেদ, মামুন রহমান, জুঁই ইসলাম, আবদুল হান্নান, তামিম চৌধুরী সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কাওসারুজ্জামান কয়েস বলেন, বাংলা টাউন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির পক্ষ থেকে প্রথমবারের মত সামার বারবিকিউ’র আয়োজন করেছি। এজন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই । এ আয়োজনে অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে সকলকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে বারবিকিউ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এজন্য কমিউনিটির সকলের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

https://www.facebook.com/USANewsNY/videos/1777379342369898/

https://www.facebook.com/USANewsNY/videos/1969109913176851/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV