বাংলাদেশ সোসাইটি’র ‘রব-রুহুল’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটি : আহ্বায়ক হাসনু, সদস্য সচিব সারোয়ার
https://www.facebook.com/USANewsNY/videos/242810339712676/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনক’র আগামী ২১ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী ‘রব-রুহুল’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার আব্দুল হাসিম হাসনু, সদস্য সচিব হয়েছেন বাংলা ক্লাব ইউএসএ’র উপদেষ্টা মীর সারোয়ার আলী এবং প্রধান সমন্বয়কারী মনোনীত হয়েছেন বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট’র সভাপতি রিয়াজ উদ্দিন কামরান।
গত ৩ সেপ্টেম্বর সোমবার রাতে ব্রঙ্কসের বাংলা গার্ডেন পার্টি হলে আয়োজিত এক কর্মী সভায় এ কমিটি গঠন করা হয়। ৭০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।


আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আবদুস সহীদের সভাপতিত্বে এবং বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় এ কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার আব্দুল হাসিম হাসনু, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহ সভাপতি রফিকুল ইসলাম, অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাসুদ রহমান, সেক্রেটারি মোজাম্মেল হোসেন মুরাদ, ভাইস প্রেসিডেন্ট আলা উদ্দিন, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সহ সভাপতি লুকমান হোসেন লুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, সাংগঠনিক সম্পাদক সারোয়ার চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাছির খান, বাংলা ক্লাব ইউএসএ’র উপদেষ্টা মীর সারোয়ার আলী, সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের সভাপতি মুশাহিদ চৌধুরী, বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট’র সভাপতি রিয়াজ উদ্দিন কামরান, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মখন মিয়া, বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেলের সাহিত্য সম্পাদক প্রার্থী ফয়সল আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট কাওসার আহমেদ, মামুন রহমান, হাবিবুর রহমান ফয়েজী, তামিম চৌধুরী প্রমুখ। সভায় কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় কমিটির নব নির্বাচিত আহ্বায়ক আব্দুল হাসিম হাসনু ও সদস্য সচিব মীর সারোয়ার আলী বলেন, আসন্ন নির্বাচনে সকলের পরামর্শ নিয়ে আমাদের কর্মপন্থা ঠিক করবো। আশা করি সকলের সহযোগিতায় ‘রব-রুহুল’ প্যানেল ব্রঙ্কসে সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হবে। তারা এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীরা হলেন : সভাপতি আব্দুর রব মিয়া, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মো. আজাদ (বাকির), কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য মোঃ সাদী মিন্টু, ফারহানা চৌধুরী, শাহ মিজান, আবুল বাশার, আক্তার হোসেন বাবুল ও সুশান্ত দত্ত।
এবারের নির্বাচনে সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। এর মধ্যে ‘রব-রুহুল’ এবং ‘নয়ন-আলী’ প্যানেল থেকে ১৯জন করে এবং সভাপতি পদে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমেন (সোহেল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৫১৩।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK