Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের স্পেশালাইজড হাইস্কুলের বিশেষ ভর্তি পরীক্ষায় মামুন’স টিউটোরিয়ালের অনন্য সাফল্য : মাত্র চার মাস আগে সিঙ্গাপুর থেকে এসেই স্টাইভেসেন্টে ভর্তির সুযোগ বাংলাদেশী নেহার

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: September 4, 2018 | 3:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে মামুন’স টিউটোরিয়ালের বাংলাদেশী ছাত্রী শারিয়া মনোয়ারা নেহা অনন্য সাফল্য দেখিয়েছে। নিউইয়র্কের সবচেয়ে অভিজাত স্পেশালাইজড হাইস্কুল স্টাইভেসেন্টে’ ভর্তির সুযোগ পেয়েছে শারিয়া মনোয়ারা নেহা। সিঙ্গাপুরে বেড়ে উঠা নেহা যুক্তরাষ্ট্রে এসেই অতি অল্প সময়ে প্রতিযোগিতামুলক কঠিন পরীক্ষায় উত্তীর্ন হয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নিউইয়র্ক সিটির মামুন’স টিউটেরিয়াল তার এই সাফল্যের নেপথ্যের কারিগর। মামুন’স টিউটোরিয়ালের কর্নধার শেখ আল মামুনের সহযোগিতা ও নেহার একাগ্রতা আর অধ্যবসায়ের কারণেই এটা সম্ভব হয়েছে বলে জানালেন নেহার বাবা মা।
নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়েলে জ্যাকসন হাইটস শাখায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামুন’স টিউটোরিয়েলের কর্নধার শেখ আল মামুন নেহার এই সাফল্যের কাহিনী তুলে ধরেন।

 
তিনি বলেন, বাংলাদেশী নেহা যে কাজটি করেছে তা যেন এক অসাধ্যকে সাধন করেছে। সিঙ্গাপুর থেকে যখন সে এসেছে তখনই স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষাও শেষ। কিন্তু বাইরে থেকে যারা আসেন এবং এধরনের স্কুলে ভর্তি হতে চান তাদের জন্য বিশেষ পরীক্ষার সুযোগ রয়েছে। এই সুযোগ নিয়ে নেহা কৃতিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। নেহা ৮০০ মার্কের পরীক্ষায় পেয়েছে ৫৬৫ মার্ক।
শেখ আল মামুন বলেন, আমি মনে করি বাংলাদেশী বাবা-মা এবং তাদের সন্তানরা যদি লক্ষ্য নিয়ে একটু পরিশ্রম করেন। সঠিক নির্দেশনা অনুসরন করেন। তাহলে কোন কিছুই অসাধ্য নয়। তিনি বলেন, একাগ্রতা ইচ্ছা আর লেখাপড়ার প্রতি আগ্রহই তাকে পুরো যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো স্কুলটিতে ভর্তিতে সহায়তা করেছে। সংবাদ সম্মেলনে মামুন’স টিউটোরিয়ালের ইংরেজী শিক্ষক মি. স্কটও উপস্থিত ছিলেন।
নেহার সাফল্যে তার বাবা মা’ও পুলকিত। তারা বলেন, প্রবাসে নতুন জীবনের শুরুতে নেহার এই সাফল্য তাদের নতুন জীবনের পথচলাকে অনেকটা সহজ করে দিয়েছে। এজন্য তারা শেখ আল মামুকে ধন্যবাদ জানান। নুহার জন্য সকলের দোয়া চেয়েছেন।
নেহার বাবা-মা’ জানান, নয় মাস বয়সে তাদের সাথে সিঙ্গাপুরে পাড়ি জমানো নেহার লেখাপড়ার হাতে খড়ি সেখানেই। সে সিঙ্গাপুরে লেখাপড়া করেছে এইট গ্রেড পর্যন্ত। বাব-মা’র সাথে ইমিগ্রান্ট হয়ে নিউইয়র্কে এসেই মেধার সাক্ষর রাখলো মেধাবী নেহা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV