নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে ১ম বারের মত বাংলাদেশী ছাত্রী-ছাত্রীদের মাঝে স্কুল সাপ্লাইজ বিতরণ
https://www.facebook.com/USANewsNY/videos/2230796643820390/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে ১ম বারের মত বাংলাদেশী ছাত্রী-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণ করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় নর্থ ব্রঙ্কসের ৩০৯৯ বেইনব্রীজ এভিনিউর জমজম ড্রাগস্ ফার্মাসি ও সেইফ মেডিকেল অফিসের সামনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় ৪’শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করা হয়। কমিউনিটি এক্টিভিস্ট রোকন হাকিম, নাফিউল হক, মান্না মুনতাসির ও জিলাল আহমেদের যৌথ আয়োজনের এ অনুষ্ঠানে কমিউনিটি ও মুলধারার নেতৃবৃন্দ, সাংবাদিক সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


সেইফ হেল্থ মেডিকেল কেয়ার’র প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং লংজেভিটি হেলথ সার্ভিস এলএলসি’র কো-অর্ডিনেটর ও হাকিম অ্যান্ড কোং মাল্টিসার্ভিসেস’র কর্ণধার রোকন হাকিমের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিল মেম্বার ও ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্ডো ক্যাবরেরা, নিউইয়র্ক স্টেট এসেম্বলীওম্যান নেতিশা ফার্নান্ডেজ, জমজম ড্রাগস্ ফার্মাসি’র কর্ণধার নাফিউল হক, অয়েল কেয়ারের সার্টিফাইড এপ্লিকেশন কাউন্সিলর মান্না মুনতাসির, সেইফ হেল্থ মেডিকেল কেয়ার’র ম্যানেজার জিলাল আহমেদের, ইউনাইটেড হেলথ কেয়ারের মার্কেটপ্লেস ফেসিলিটেড এনরোলার কবির আহমেদ, মেট্রো প্লাস’র মার্কেটপ্লেস ফেসিলিটেড এনরোলার হোসনেয়ারা বেগম, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সহ সভাপতি বোরহান উদ্দিন, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসাসিয়েশন ইনকের সাধারণ সম্পাদক কাওছার আহমেদ প্রমুখ।
‘ব্যাক স্কুল গিভএওয়ে’ শীর্ষক অনুষ্ঠানের বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে (www.usanewsonline.comFacebook: https://www.facebook.com/USANewsNY) সরাসরি সম্প্রচারিত হয়।
অনুষ্ঠানের স্পন্সর ছিল অয়েল কেয়ার হেলথ প্ল্যান, লংজেভিটি হেলথ সার্ভিস এলএলসি, জমজম ড্রাগস্ ফার্মাসি, সেইফ হেল্থ মেডিকেল কেয়ার ও মেট্রো প্লাস হেল্থ প্ল্যান।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় চার’শ ছাত্রী-ছাত্রীর হাতে স্কুল সাপ্লাইজ তুলে দেয়ার মধ্য দিয়ে নর্থ ব্রঙ্কসে স্কুল সাপ্লাইজ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। ভবিষ্যতে তা আরো ব্যাপক আকারে করা হবে। তারা বলেন, প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেয়ার লক্ষে নতুন শিক্ষা বর্ষ শুরু হবার আগেই ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণের এ উদ্যোগ। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের মাঝে এসব স্কুল সামগ্রী বিতরণ করেন আয়োজকরা। স্পন্সর সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তারা নতুন প্রজন্মের সন্তানদের উৎসাহ দেয়ার এ ব্যতিক্রমী উদ্যোগের ভুঁয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, নিউইয়র্কে জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভেকেশান শেষে ৫ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হয়েছে। শিক্ষা বর্ষের শুরতেই ছাত্রী-ছাত্রীদের স্কুল সাপ্লাইজ একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। এসকল স্কুল সাপ্লাইজের জন্য অভিভাবকদের অনেক অর্থ ব্যয় করতে হয়। ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি তাদের অভিভাকদেরও অর্থ সাশ্রয় হয়।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan