Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা : প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন ২৩ সেপ্টেম্বর থেকে বিএনপির লাগাতার কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: September 5, 2018 | 10:10 AM

https://www.facebook.com/USANewsNY/videos/310678566383281/

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন আগামী ২৩ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মসূচি দেবে যুক্তরাষ্ট্র বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে জেএফকে এয়াপপোর্ট, জাতিসংঘে ভাষণের সময়ে জাতি সংঘ সদর দপ্তরের সামনে এবং সংবর্ধনা স্থলের পাশে বড় ধরনের বিক্ষোভ করবে বিএনপি ও সহযোগি সংগঠন। যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে দলটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে এক আলোচনা সভায় এ কর্মসূচির কথা জানানো হয়েছে। গত ৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে আল আকসা পার্টি হলে আয়োজিত সংগঠনের সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাটের সভাপতিত্বে এ সভায় স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি সোলায়মান ভূইয়া। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, , নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা মাহফুজুল মাওলা নান্নু ও সোহরাব হোসেন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, ব্রুকলিন বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবীর ও সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, বিএনপি নেতা খলকুর রহমান ও এলিজা আকতার প্রমুখ।

 
সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা এমরান শাহ রণ, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ ও এম এ শোয়েব। শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মমতাজ উদ্দিন। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয়।
আব্দুল লতিফ সম্রাট বলেন, ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেএফকে এয়ারপোর্টে অবতরণের পরই বিএনপির কর্মসূচি শুরু হবে। জাতিসংঘে ভাষণের সময়ে বাইরে এবং সংবর্ধনা স্থলের পাশে বড় ধরনের বিক্ষোভ হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করা হচ্ছে। বিক্ষোভের সকল কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করার আহ্বান জানান তিনি।
গিয়াস আহমেদ বলেন, শেখ হাসিনা এবং তার দলের জনপ্রিয়তা একেবারেই শূণ্যেও কোঠায়। এজন্যে তারা আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছেন। কিন্তু এবার আর বিএনপি তাদের খালি মাঠে গোল করতে দেবে না।
আলহাজ্ব সোলায়মান ভূইয়া বলেন, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বাংলাদেশে কোন নির্বাচন হতে পারে না। তাকে মুক্ত করতে আন্তর্জাতিক চাপ বাড়াতে সকলকে একযোগে কাজ করতে হবে। এসময় দলীয় মনোনয়ন প্রত্যাশী সোলায়মান ভূইয়া নিজ এলাকা ফেনী থেকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা সব দলের অংশ গ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানিয়ে বলেন, বাংলাদেশে আর কোন প্রহসনের বির্র্বাচন হতে দেয়া হবে না। শেখ হাসিনার অপশাসন আর দুঃশাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলেন, আন্দোলন ছাড়া এ বেহায়া সরকারের পতন ঘটানো সম্ভব হবে না। আন্দোলন শুরু করতে হবে এ নিউইয়র্ক থেকে।

https://www.facebook.com/USANewsNY/videos/326061678164682/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV