নতুন বইয়ে ট্রাম্প সম্পর্কে বিস্ফোরক সব তথ্য
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওয়াটারগেট কেলেঙ্কারি উন্মোচনকারী সাংবাদিক বব উডওয়ার্ডসের নতুন বইয়ে বিস্ফোরক সব তথ্য রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্পর্কে। এখনও বই প্রকাশ হয়নি। অংশবিশেষ বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে। তাতেই তোলপাড় চলছে ওয়াশিংটনে।
ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত অংশবিশেষ পড়ে যে কারও চোখ কপালে উঠবে। তবে হোয়াইট হাউজ বিবৃতি দিয়ে বলেছে, মনগড়া গল্প ছাড়া এই বইয়ে কিছুই নেই। এগুলোর অনেক গল্পই সাবেক ক্ষুদ্ধ কর্মকর্তাদের। প্রেসিডেন্টকে খারাপভাবে উপস্থাপন করতেই এসব বলে বেড়িয়েছেন তারা। ট্রাম্প নিজেও এই বইকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন।
কিন্তু সাংবাদিক হিসেবে উডওয়ার্ডসের গ্রহণযোগ্যতা বেশ স্বীকৃত। ১১ই সেপ্টেম্বর প্রকাশিতব্য প্রবীণ এই সাংবাদিকের বইয়ের শিরোনাম ‘ফিয়ার’। বইয়ের সবচেয়ে আলোচিত কিছু তথ্য বাছাই করেছে গার্ডিয়ান। এই তালিকায় প্রথমেই আছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যা করতে ট্রাম্পের ইঙ্গিতের কথা। গত বছর ইদলিবে রাসায়নিক হামলার পর প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে ট্রাম্প বলেন, চলুন তাকে মেরে ফেলি। তাদের অনেকগুলোকে মারি। তবে ম্যাটিস কৌশলে বিষয়টি অগ্রাহ্য করেন। তিনি ট্রাম্পকে জানান যে তিনি এখনই বিষয়টি খতিয়ে দেখছেন। তবে শেষ অবদি সীমিত বিমান হামলারই পরিকল্পনা আঁটেন তিনি।
বইয়ে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের উপলব্ধির ক্ষমতা পঞ্চম ও ষষ্ট শ্রেণির শিক্ষার্থীর সমান বলে মন্তব্য করেন। কোরিয়ান উপদ্বীপে মার্কিন সেনা উপস্থিতির প্রয়োজন রয়েছে কিনা, সেই ব্যাপারে ট্রাম্প প্রশ্ন উঠালে অবসরপ্রাপ্ত এই মার্কিন জেনারেল ঘনিষ্ঠদের কাছে নিজের বস সম্পর্কে এই মন্তব্য করেন।
বইয়ে আরও বলা হয়, ব্যক্তিগত আলাপচারিতায় নিজের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সকে মানসিকভাবে পক্ষাগাতগ্রস্ত বলে আখ্যা দেন ট্রাম্প। রাশিয়া তদন্ত থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় সেশন্সকে বিশ্বাসঘাতক বলেই ছাড়েননি তিনি। ট্রাম্প বলেন, এই লোকটা মানসিকভাবে অসুস্থ। সে দক্ষিনাঞ্চলের ওই বোকা লোকগুলোর মতই একজন।
বইয়ের আরেক গুরুত্বপূর্ণ তথ্য হলো, ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোন একবার ট্রাম্পের ডেস্ক থেকে একটি চিঠি সরিয়ে ফেলেছিলেন। ওই চিঠি ট্রাম্প স্বাক্ষর করলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উন্মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল হয়ে যেত। এছাড়া নাফটা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার খসড়া চুক্তিও সরিয়ে নেন তিনি। গ্যারি কোন পরে নিজের ঘনিষ্ঠদের বলেন যে, ট্রাম্প জানতেই পারেননি যে তিনি চিঠি সরিয়েছেন।
বইয়ের আরেক বিস্ফোরক তথ্য হলো, ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী জন ডাউড প্রেসিডেন্টকে বলেন, তিনি যদি বিশেষ কৌঁসুলি বব মুলারের কাছে জবানবন্দী দিতে যান, তাকে হয়তো শেষ অবদি জেলে যেতে হবে। মূলত, নমুনা জিজ্ঞাসাবাদে ট্রাম্পের দুর্বল পারফরম্যান্স দেখেই এই অনুসিদ্ধান্তে আসেন জন ডাউড।
বইয়ে আরও বলা হয়, প্রশাসন ও হোয়াইট হাউজে পরিস্থিতি এত ভয়াবহ যে হোয়াইট হাউজের চীফ অব স্টাফ জন কেলি নিজের বসকে ‘বোকার হদ্দ’ বলে বসেন। তিনি হোয়াইট হাউজকে তুলনা করেন পাগলের শহরের (ক্রেজি টাউন) হিসেবে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!