যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৪
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সিনিসিনাটি শহরের একটি ব্যাংকে বান্দুকধারীর হামলায় বন্দুকধারীসহ ৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহ¯পতিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আল-জাজিরা। সকাল ৯টা ১০ মিনিটে পুলিশের কাছে ইমারজেন্সি কল দিয়ে বেশ কয়েকজন কর্মকর্তা বন্দুকধারীর সক্রিয় অবস্থা স¤পর্কে পুলিশকে অবগত করে।
সিনসিনাটি শহরের পুলিশ বিভাগের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ফিফথ থার্ড ব্যাংকে বন্দুক হামলায় জড়িত একজন সক্রিয় শ্যুটার বা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে।
সিনিসিনাটি পুলিবশ প্রধান ইলিয়ট ইসাক জানিয়েছেন, বন্দুকধারী ব্যংক লবিতে প্রবেশের আগের স্থানে ফাঁকা গুলি ছোড়েন এবং সেখানেই তিনি ছোটাছুটি করতে থাকেন। যেহেতু আমাদের অফিসার এবং বন্দুকধারীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, তাই এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না যে বন্দুকধারী নিজের গুলিতে মারা গেছেন নাকি পুলিশের গুলিতে মারা গেছেন।
সিনসিনাটি শহরের মেয়র জন ক্রানলে জানিয়েছেন, বন্দুকধারী নির্দোষ ব্যক্তিদের গুলি করছিলেন এবং এটা খুবই ভয়ঙ্কর ব্যপার। তিনি ভুক্তভূগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
তিনি আরো বলেন, আরো খারাপ কিছু ঘটতে পারতো। তবে পুলিশের সক্রিয়তার কারণে সেটা হয়নি। ¯পষ্টভাবে বলতে গেলে পুলিশ মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়।
একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় এক টেলিভিশনকে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে আমি কমপক্ষে ছয়টি গুলির আওয়াজ পেয়েছি। আমি শুধু দেখছিলাম মানুষ দৌড়ে বিল্ডিংটি থেকে বের হচ্ছে। কেউ কেউ মেঝেতে শুয়ে পড়ছে, কেউ কেউ আবার বড় ফুলদানির আড়ালে লুকানোর চেষ্টা করছে।
তদন্ত স্বার্থে বন্দুকধারীর পরিচয় এবং উদ্দেশ্য এখন গোপন রাখেছে পুলিশ। তবে হামলাকারীর ওহিয়ো বাসিন্দা বলে জানানো হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল