ভয়েস অব আমেরিকা টিভিতে সিক্সথ গ্রেডের বাংলাদেশি ছাত্রী মারইয়াম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সিক্সথ গ্রেডের ছাত্রী মারইয়াম মাসুদকে দেখলে তার বয়সী অন্যদের চেয়ে আলাদা করা যাবে না। সে বাস্কেট বল খেলতে এবং বই পড়তে পছন্দ করে। কিন্তু মারিয়াম একজন মুসলিম শিশু ইউটিউবার যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
সম্প্রতি মারইয়াম মাসুদকে নিয়ে একটি প্রতিবেদন করেছে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা টেলিভিশন। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের বগুড়া জেলায়। সে এখন মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছে।
‘মারইয়াম মাসুদ’ নামের ইউটিউব চ্যানেলে মারইয়াম কোটি কোটি মুসলিম শিশুকে আরবি পড়তে ও লিখতে শেখাচ্ছে ও অনুপ্রাণিত করছে। কিছু ভিডিওতে মারইয়াম ইসলামী গান গেয়েছে।
ইউটউবে মারইয়ামের ভিডিওগুলো ৭.১ কোটি বারেরও বেশি দেখা হয়েছে বলে জানায় মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে গণমাধ্যমটি আরও জানায়, মারইয়াম মাত্র নয় বছর বয়সে একজন হাফেজে কোরআন হয়েছে।
ভয়েস অব আমেরিকাকে মারইয়াম বলেন, ‘আমি তরুণ প্রজন্মকে কোরআন শিখতে ও পড়তে উৎসাহিত করতে চাই। তাদের উচিত ছোটবেলা থেকেই কোরআন পড়া এবং মানবতার কাজে সক্রিয় হওয়া। আমি ইউটিউব ও সামাজিক মাধ্যম ব্যবহার করে এই বার্তা ছড়িয়ে দিচ্ছি।’
মারইয়াম নিউইয়র্ক ভিত্তিক গাইড টিভি ও আইটিভিরও একজন প্রেজেন্টার হিসেবে কাজ করছেন। মারইয়াম তার ইউটিউব ভিডিওগুলো নিজেই এডিট করে।
ভবিষ্যতে সে একজন ইঞ্জিনিয়ার ও মুসলিম চিন্তাবিদ হয়ে মানুষের সেবা করে যেতে চায়।
সূত্র : পরির্বন
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes