Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

টুইন টাওয়ার ধ্বংসের ১৭ বছর পর আবারও পাতাল রেল স্টেশন চালু

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: September 11, 2018 | 12:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ২০০১ সালে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইতিহাসের অন্যতম জঙ্গি হামলা ‘৯/১১’ হবার পর আবারও চালু হলো সেখানকার পাতাল রেল স্টেশন। ধ্বংসস্তুপে চাপা পড়ে যাওয়া এই পাতাল রেল স্টেশনটি মেরামত করে নতুন করে চালু করতে লেগে যায় ১৭ বছর।


ধ্বংসস্তুপে চাপা পড়ার আগে এই স্টেশনের নাম ছিল কোর্টল্যান্ড স্ট্রিট। এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্মরণে নতুন করে ‘ডব্লিউটিসি কোর্টল্যান্ড স্টেশন’ নামে চালু করা হয়েছে।

গত শনিবার স্টেশনটি চালু করা হলে সেদিন দুপুরে স্টেশনটি থেকে প্রথম ট্রেন ছেড়ে যায়। নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষ (এমটিএ) চেয়ারম্যান জো লোতা এক বিবৃতিতে বলেন, স্টেশনটি এখন শুধুমাত্র সাবওয়ে নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। তাছাড়া স্টেশনটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাইট পুনরুদ্ধারের প্রতীক।

প্রসঙ্গত, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যাত্রীবাহী দুটি প্লেনের আঘাতে ধ্বসে পড়েছিল টুইন টাওয়ার খ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এতে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV