Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দুটি মানবন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: September 11, 2018 | 11:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া এবং বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরী ও একাত্তরের ঘাতক আশরাফুজ্জামান খানকে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউইয়র্কে ডাইভার্সিটি প্লাাজায় সোমবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে দুটি মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুট এবং অগ্নিসংযোগের অভিযোগ আনেন। এতে বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরী এবং একাত্তরের ঘাতক আশরাফুজ্জামান খানকে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত পাঠানোরও দাবি জানানো হয়।
স্থানীয় সময় সোমবার দুপুরে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ।


সমাবেশে বক্তব্য দেন মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জি আই রাসেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, বাগডিসি সভাপতি মোহাম্মদ আলমগীর প্রমুখ।
সমাবেশে ওয়াশিংটন, মেরল্যিান্ড, ভার্জিনিয়া, কানেকটিকাট, পেনসালভানিয়াসহ বিভিন্ন স্টেট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় যুক্তরাষ্ট্রে আবস্থানরত জাতির জনক বঙ্গবন্ধুর খুনি ও মৃত্যুদন্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরী ও আশরাফুজ্জানকে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা রোহিঙ্গাদের ওপর যে অন্যায় করা হয়েছে, তার বিচারের দাবিতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর প্রায় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে।
সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের নেতৃত্বে পররাষ্ট্র দফতরে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
সমাবেশে ওয়াশিংটন, মেরল্যিান্ড, ভার্জিনিয়া, কানেকটিকাট, পেনসালভানিয়াসহ বিভিন্ন স্টেট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় যুক্তরাষ্ট্রে আবস্থানরত জাতির জনক বঙ্গবন্ধুর খুনি ও মৃত্যুদন্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরী ও আশরাফুজ্জানকে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল বড়ুয়া, সহ-সভাপতি মুজিবুর রহমান খান, আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেন শিকদার, কামাল হোসেন, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ সভাপতি দেওয়ান এরশাদ আলী বিজয়, মেট্রো ওয়াশিংটন যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রাজু প্রমুখ।


এদিকে, নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় একই দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর অংশের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ড. প্রদীপ রঞ্জণ কর, কাজী কয়েস, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, কায়কোবাদ খান, মঞ্জুর হোসেন, ডি এম রনেল প্রমুখ।
রোহিঙ্গা নির্যাতনের জন্যে দায়ীদের আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করা হয় এ কর্মসূচি থেকে। একইসাথে একাত্তরের আলবদর হিসেবে মৃত্যুদন্ডে দন্ডিত আশরাফুজ্জামান খান এখনও নিউইয়র্কে আত্মগোপনে থেকে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV