১৭ বছরেও নিহত সবার পরিচয় নিশ্চিত করতে পারেনি মার্কিন বিশেষজ্ঞরা : নাইন ইলেভেনে নিহতদের প্রতি শ্রদ্ধা ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে গতকাল মঙ্গলবার পালিত হলো নাইন ইলেভেন হামলার ১৭তম বার্ষিকী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই নারকীয় হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে গত ১৭ বছরেও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি মার্কিন বিশেষজ্ঞরা। খবর রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমসের
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২ হাজার ৭৫৩ জন নিহত এবং নিখোঁজ হয়েছিল। এদের মধ্যে ১ হাজার ৬৪২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। দ্য নিউ ইয়র্ক সিটি মেডিক্যাল এক্সিমিনারস অফিস ১৭ বছর ধরে ডিএনএ পরীক্ষা করছে। আধুনিক প্রযুক্তি দিয়েও তারা সবার পরিচয় নিশ্চিত করতে পারেনি। এখনো ১১শ’ জনের পরিচয় নিশ্চিত করা বাকি। গত ৫ বছরে মাত্র ৫ জনের ডিএনএ পরীক্ষায় সফল হয়েছেন চিকিত্সকরা।
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল ফ্লাইট-৯৩ এর বীরদের প্রতি শ্রদ্ধা জানান। পেনসিলভানিয়া থেকে চুরি করা ওই ফ্লাইটের যাত্রীরা সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেছিলেন। তারা ককপিটে সন্ত্রাসীদের বাধা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এসব বীরদের স্মরণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি নিহতদের স্বজন সকল মা-বাবা, ভাই-বোন এবং সন্তানদের প্রতি সমবেদনা জানান। নিহতদের স্মরণে পেনসিলভানিয়ায় নির্মান করা স্মৃতিসৌধের শ্রদ্ধা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!