Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সৌদি আরবে বেকারত্বের হার ১২ দশমিক ৮ শতাংশের নিচে নামিয়ে আনতে সরকারি-বেসরকারি খাতে বিদেশি শ্রমিক ছাঁটাইয়ের উদ্যোগ : ছোট হয়ে আসছে বাংলাদেশের শ্রমবাজার

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: September 12, 2018 | 7:23 AM

তরিকুল ইসলাম : সৌদি আরবে বেকারত্বের হার ১২ দশমিক ৮ শতাংশের নিচে নামিয়ে আনতে সরকারি-বেসরকারি খাতে বিদেশি শ্রমিক ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী তিন ভাগে সৌদি আরবের ১২ ধরনের প্রাইভেট খাতকে সৌদিকরণ করা হচ্ছে। আজ বুধবার থেকে এ নিয়ম কার্যকর করার ফলে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার ছোট হয়ে আসছে বলে জানিয়ে রিয়াদের একটি কূটনৈতিক সূত্র।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, যে ১২টি সেক্টরে নিষেধাজ্ঞা আছে, তার মধ্যে গৃহস্থালি-অফিশিয়াল ফার্নিচার, পাইকারি ও খুচরা পোশাক বিক্রি ও গৃহস্থালি তৈজসপত্রের ব্যবসায় যুক্ত রয়েছেন বাংলাদেশিরা। তাই সৌদি আরবে থাকতে আগ্রহীরা কোনও ব্যবসার উপায় খুঁজছেন। আবার দীর্ঘদিন ধরে যারা ব্যবসা করছেন, তারা নতুন করে আর নতুন করে ঝামেলায় না জড়িয়ে দেশে ফেরার চিন্তা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসি বলেন, সৌদি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। এখনও বাস্তবায়ন করেনি। তবে ধীরে ধীরে করবে। আমাদেও লোকজন কিছুটা হলেও গ্রস্থ হবে। তবে আমরা চেষ্টা করছি, নতুন নতুন সেক্টরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে। সে লক্ষ্যে আমরা কাজ করছি।

সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রন্ত্রী আলী আল ঘাফিস গণমাধ্যমকে জানিয়েছেন, বিদেশি শ্রমিকের স্থলে সৌদি নাগরিকদের নিয়োগের এই সিদ্ধান্ত মানা না হলে শ্রম আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলছে, সৌদি নাগরিকদের মধ্যে বেকারত্ব কমিয়ে আনতেই ১২ ধরনের প্রাইভেট খাতকে সৌদিকরণ করছে তারা। এই ১২টি খাতে দেশটির নারী-পুরুষ ছাড়া অন্য কোনও দেশের নাগরিকরা এখন থেকে কাজ করতে পারবেন না। খাতগুলো হলো- মোটরযান এবং এর যন্ত্রাংশ খুচরা বা পাইকারি বিক্রয় কেন্দ্র, পাইকারি ও খুচরা পোশাক, কাপড়-জুতা-প্রসাধনী বিক্রয় কেন্দ্র, গৃহস্থালি-অফিসিয়াল ফার্নিচার বিক্রয় কেন্দ্র, গৃহস্থালি তৈজসপত্র এবং হাঁড়ি-পাতিল বিক্রয় কেন্দ্র।

এ ছাড়া দ্বিতীয় ধাপে ১০ নভেম্বর থেকে পাইকারি ও খুচরা ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক জিনিসপত্র বিক্রয় কেন্দ্র, ঘড়ি বিক্রয় কেন্দ্র, চশমা বিক্রয় কেন্দ্র সৌদিকরণ করা হবে। তৃতীয় ধাপে আগামী বছরের ৮ জানুয়ারি থেকে ফার্মেসি, হেল্থ ও হাসপাতাল সংক্রান্ত যন্ত্রপাতি, নির্মাণ সামগ্রী বিক্রয় কেন্দ্র, কার্পেট বিক্রয় কেন্দ্র, চকলেট ও মিষ্টান্ন বিক্রয় কেন্দ্র সৌদিকরণ করা হবে। বাংলাদেশ থেকে যাওয়া শ্রমিকদের বড় একটা অংশ এসব খাতের সঙ্গে যুক্ত থাকায় তাদেরকে দেশে ফিরতে হবে নয়ত, অন্যকোনো কাজ খুঁজে নিতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV