বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরৎ পাঠানো ও রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবীতে নিউইয়র্কে মানবন্ধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ড নিয়ে বিদেশে পালিয়ে থাকা ছয় আসামি দেশে ফিরিয়ে নিয়ে দণ্ড কার্যকর করা ও রোহিঙ্গা সমস্যার সমাধানের দাবীতে ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রচন্ড ঝড়-বৃস্টি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামীলীগ পরিবার মানবন্ধন করে। মানবন্ধনে উল্লেখ করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সৈনিকের হাতে সপরিবারে হত্যার শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ওই সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ২০১০ সালে পাঁচজনের ফাঁসি কার্যকর হয়। বাকিদের একজন জিম্বাবুয়েতে মারা যান এবং ছয়জন পলাতক। পলাতক ছয়জন হলেন- আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন। এদের মধ্যে চারজনের সম্ভাব্য অবস্থান হলো- কানাডায় নূর চৌধুরী। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রাশেদ চৌধুরী। মোসলেম উদ্দিন জার্মানিতে ও শরিফুল হক ডালিম স্পেনে। চারজনের অবস্থানই ‘সম্ভাব্য’ বলে জানিয়েছে ইন্টারপোলের বাংলাদেশ শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। তাদের বিরুদ্ধে ২০০৯ সালে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ড জারি করা আছে।
মানবন্ধনে বক্তারা বলেন-সাজাপ্রাপ্ত হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আইনি লড়াইয়ের পাশাপাশি কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা চালানো দরকার। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত লে. কর্নেল (বরখাস্ত) এ এম রাশেদ চৌধুরীকে দেশে ফেরৎ পাঠানোর (ডপুটেশন) জন্য ট্রাম্প প্রশাসনের নিকট দাবী জানানো হয়। মিয়ানমারে রোহিঙ্গা ইস্যু নিয়ে বক্তরা বলেন মিয়ানমারে সহিংসতা ও ‘জাতিগত নিধন বন্ধ, জাতি–ধর্ম নির্বিশেষে সকল সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধান ও রাখাইন রাজ্য হতে বিতাড়িত সকল রোহিঙ্গাকেমিয়ানমারে তাদের নিজ বাড়িতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন এবং কোফি আনান কমিশনের সুপারিশমালার দ্রুত বাস্তবায়নের দাবী জানানো হয় মানবন্দনে।
মানবন্ধনে বক্তারা হলেন- ডঃ প্রদীপ রঞ্জন কর, রমেশ নাথ, মিজানুর রহমান চৌধূরী, ক্যাপ (অবঃ) অবু বক্কর, ডঃ হমায়ুন কবীর, আব্দুর রহিম বাদশাহ, কাজী কয়েস, শরিফ কামরুল আলম হিরা, ামেজবাআহমদ, ফরিদুল আলম, মোল্লা এম,এ,মাসুদ, হোসেন শোহেল রানা, হেলাল মাহমুদ, আশরাফ উদ্দিন, জালাল উদ্দিন জলিল, কায়কোবাদ খান, ইঞ্জিঃ মিজানুল হাসান, দুরুদ মিয়া রুনেল, নাদের , জেড এ জয়, দেলোয়ার, কামাল, নাঈমুল হূদা, রুমানা আক্তার, জেসমিন বোখারি প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!