Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: September 13, 2018 | 5:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। কমিটিতে আবু নাসের চেয়ারম্যান, বাবুল চৌধুরী সদস্য সচিব, ওয়াসী চৌধুরী প্রধান উপদেষ্টা এবং আকলাসুর রহমান নুনু প্রধান সমন্বয়কারী মনোনীত হয়েছে। পূর্ণঙ্গ কমিটি শিঘ্রই ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সিটির জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত প্যানেলটির এক সভায় এই কমিটি চুড়ান্ত করা হয়েছে। কমিটির অন্যান্য কর্মকর্তা সহ সদস্য পদের জন্য ৫ শতাধিক নাম জমা পড়েছে বলে ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের জানিয়েছেন। খবর ইউএনএ’র।


জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে গত ১০ সেপ্টেম্বর সোমবার রাতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আবু নাসের। ‘নয়ন-আলী’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী সহ সভা মঞ্চে অতিথি ছিলেন ছিলেন সোসাইটির অন্যতম ট্রাষ্টি ও সাবেক সহ সভাপতি ওয়াসী চৌধুরী, সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার, জেবিবিএ’র সভাপতি শাহ নেওয়াজ, মূলধারার রাজনীতিক তৈয়বুর রহমান হারুন, সাবেক সহ সভাপতি কাজী আজহারুল হক মিলন, সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, কুমিল্লা সমিতির সহ সভাপতি হাজী খবির উদ্দিন, কোম্পানীগঞ্জ এসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি আতোয়ারুল আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ ও আনোয়ার হোসেন জিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব ও আমজাদ হোসেন, কিশোরগঞ্জ সমিতির সাবেক সভাপতি মফিজুর রহমান, হিউম্যান রাইটস ওয়াচ-এর সভাপতি শাহ সাঈদ, গুলশান সমিতির সভাপতি মেহেদী আরম বাবু, কমিউনিটি নেতা আতাউর রহমান ফারুক, ‘নয়ন-আলী’ প্যানেলের ব্রঙ্কস পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এম সাঈদ, সদস্য সচিব লোকমান হোসেন ও প্রধান সমন্বয়কারী মাহবুব আলম। উল্লেখ্য, সভামঞ্চে স্থানাভাবের কারণে অনেক অতিথি দর্শক সারিতেই আসন নেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমানত হোসেন অমান। এরপর সভায় স্বাগত বক্তব্য রাখেন আলী ইমাম শিকদার। সভায় ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং এই প্যানেলের ব্রঙ্কস পরিচালনা কমিটির আহ্বায়ক জুনেদ চৌধুরী’র ভগ্নিপতি এবং স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ সামাদ মিয়ার চাচা আব্দুল মুকিত-এর ইন্তেকালে তার বিদেহী আতœার শান্তি এবং ‘নয়ন-আলী’ প্যানেলের বিজয় কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আবু নাসের।
সভায় অতিথিবৃন্দ ছাড়াও আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কাজী কামাল, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান, সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল চৌধুরী, কমিউনিটি নেতা কাজী আজম, জেবিবিএ’র সহ সভাপতি ও সোসাইটর সাবেক স্কুল-শিক্ষা সম্পাদক মোল্লা মাসুদ, সোসাইটির সাবেক কর্মকর্তা কামাল ভূঁইয়া, নরসিংদী জেলা সমিতির সভাপতি জাহিদুল হক খান অরুন, নারায়নগঞ্জ সমিতির সাবেক সভাপতি শামসুল আলম লিটন, কোম্পানীগঞ্জ এসোসিয়েশনের উপদেষ্টা আহসান উল্লাহ বাচ্চু, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার এন্ড মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী আব্দুল হাকিম, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সাবেক সহ সভাপতি আতিকুর রহমান ফারুক, গাজীপুর জেলা সমিতির সহ সভাপতি মীর জাকির হোসেন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাংগঠনিক সম্পাদক আমানত হোসেন আমান, সঙ্গীত শিল্পী ডা. নার্গিস রহমান ও বাবলী হক, আজিজুল বারী তিতাস, হাসান মাহমুদ সোহেল, মোহাম্মদ হারুন, নূরে আলম প্রমুখ।
সভায় বক্তারা ‘নয়ন-আলী’ প্যানেলের সার্বিক সাফল্য আর বিজয় কামনা করে বলেন, আজকের সভা কোন কর্মী সভা বা নির্বাচনী সভা নয়। এই সভা নেতাতের সভা। যারা কমিউনিটিকে নেতৃত্ব দেন তাদের সভা। বক্তারা বলেন, সোসাইটিকে নেতৃত্ব দিতে ‘নয়ন-আলী’ প্যানেলের বিকল্প নেই। এজন্য ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতির উপর তারা গুরুত্বারোপ করেন এবং ‘নয়ন-আলী’ প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV