নিউইয়র্কে লোক সঙ্গীত সম্মেলন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সুরছন্দ সঙ্গীত বিদ্যালয়ে লোক সঙ্গীত সম্মেলন কমিটির প্রস্তুতি সভা ৮ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। জয়েন্ট কনভেনার আবু তালেব চৌধুরীর সভাপতিত্বে সভায় সম্মেলনের অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা ডাঃ মেছের আহমেদ, সাংস্কৃতিক চেয়ারম্যান ইমদাদুল হক, চীফ কো-অডিনেটর সেলিম ইব্রাহিম, কবি এবিএম সালেহ উদ্দিন, কণ্ঠ শিল্পী ডাঃ নার্গিস রহমান, বাবলী হক, রুবিনা শিল্পী, শাহনাজ পারুল, ইত্তেহাদ মঞ্জু, তামান্ন হাসিনা, সুলতানা খানম, রওশন আরা বেগম, তুহিন আজাদ রোজী, হুমায়ুন কবির, সুজাতা সরকার, মোহর খান ও নূর ইসলাম বর্ষন।
সম্মেলনের অগ্রগতি সন্তোষজনক বলে সকল বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলন উপলক্ষে শিশু কিশোর প্রতিযোগিতা আগামী ১৫ই সেপ্টেম্বর সকাল ১০টায় সুরছন্দ সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় স্টল বরাদ্দের কাজ এগিয়ে চলছে। এ ব্যাপারে দায়িত্ব পালন করছেন মেলা চেয়ারম্যান তামান্না হাসিনা। মেলায় স্টল নিতে আগ্রহীরা ৭১৮-৫১৭-১৪৭৭ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
সম্মেলনের প্রধান শিল্পী ড. নাশিত কামাল আগামী ১৭ই সেপ্টেম্বর নিউইয়র্ক এসে পৌছবেন বলে আয়োজন কমিটি অবহিত করেছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসের বিশিষ্ট এটর্নী মঈন চৌধুরী, গেস্ট অব অর্নার থাকবেন নার্গিস আহমেদ, সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি, বিশেষ অতিথি হিসেবে থেকে সম্মেলন এর উদ্বোধন ঘোষণা করবেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান নির্বাচন কমিশনার লায়ন্স আসেফ বারী টুটুল।
সম্মেলন আগামী ২১ সেপ্টেম্বর বিকাল ৪টায় শুরু হবে। চলবে মধ্যরাত পর্যন্ত। সম্মেলন সবার জন্য উন্মুক্ত থাকবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল