বৃহত্তর দাউদকান্দি সোসাইটি নর্থ আমেরিকার নতুন কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বৃহত্তর দাউদকান্দি সোসাইটি নর্থ আমেরিকার নতুন কমিটি গঠিত হয়েছে। ২৫ সদস্যের কমিটিতে নির্বাচিতরা হলেন সভাপতি ইয়ার আহমেদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। গত রোববার ব্রুকলিনের ৪৭৫ ম্যাকডোনাল্ড এভিনিউর বিশেষ সভায় নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জুডিসিয়েল ডিভিশনের সাবেক সিনিয়র জেলা জজ নুর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার। পরিচালনা করেন দাউদকান্দি সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা।

সভায় বৃহত্তর দাউদকান্দির বিশিষ্টজনদের সহযোগিতা নিয়ে খসড়া গঠনতন্ত্র তৈরির সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তব্য রাখেন দাউদকান্দী সোসাইটির প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম সরকার, সাবেক সভাপতি ডা: এনামুল হক, দাউদকান্দী সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মনির হোসেন খান, ইয়ার আহমেদ পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা এবং ইউপি চেয়ারম্যান মো:রুহুল কুদ্দুস খোকন, সাবেক ছাত্রনেতা ও ইউপি চেয়ারম্যান-মো: মাহবুবুল আলম, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস সরকার, একরামুল হক, বাসেদ সরকার, সালাউদ্দিন, নুর আলম বিপু, মোহাম্মদ হোসেন, বাধল ভূইয়া, সাইদুজজামান, মো: রাশেদুল পাটোয়ারী, আলম হোসেন, মনিরুল হক, আবু সাইদ, আলম জাহিদ, এম,এ হান্নান, মোহাম্মদ রিংকু, আলমগীর হোসেন প্রমুখ। টেলিফোনে সমর্থন জানিয়েছেন এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, জসিম সরকার, মো: হেলাল সরকার, ইয়াছমিন সরকার প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!