নর্থ ক্যারোলিনায় হ্যারিকেন ফ্লোরেন্সে নিহত ৪
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উপকূলে আঘাত হেনেছে হ্যারিকেন ফ্লোরেন্স। সবশেষ খবর অনুসারে হ্যারিকেন ফ্লোরেন্সের আঘাতে চারজনের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, শুক্রবার (১৪ সেপ্টেম্বর) শুরু হওয়া এ হ্যারিকেনে নর্থ ক্যারোলিনা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। এ পর্যন্ত ব্যাপক পরিমাণ গাছপালা উপড়ে পড়েছে। কিছু কিছু আবার পড়েছে বসতবাড়ির উপরে। ডুবে গেছে রাস্তাঘাট।
অন্যদিকে, হ্যারিকেনের জলোচ্ছ্বাসে বিভিন্ন ময়লা-আবর্জনায় রাস্তা আটকে যাওয়ায় পেন্ডার এলাকায় এক বৃদ্ধা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। এছাড়া হ্যারিকেনের সময় লিনিয়র এলাকায় জেনারেটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অারও একব্যক্তির মৃত্যু হয়।
নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কুপার বলেন, ঘণ্টায় ৯০ মাইল (১৫০ কিলোমিটারের) বেগে আঘাত হানলেও হ্যারিকেনটির গতি কমতে শুরু করেছে। তবে ফ্লোরেন্সে এ প্রদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা আরও বেশ কিছুদিন অবস্থান করবে ধারণা করা হচ্ছে। উপকূলবর্তী এলাকা হওয়ায় আটলান্টিক মহাসাগর থেকে এটি আঘাত হেনেছে। যে কারণে ট্রেন্ট নদীসহ পুরো প্রদেশটি বিধস্ত হয়েছে।
এছাড়া সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বানে জানিয়েছেন রয় কুপার।
পূর্বাভাসে বলা হয়েছে, ফ্লোরেন্সের কারণে সৃষ্ট বৃষ্টিপাতে ক্যারোলিনা উপকূলের কোনো কোনো অঞ্চলে ৪০ ইঞ্চি পর্যন্ত দাঁড়াবে পানি। এছাড়াও সমুদ্রে দমকা হাওয়া বইবে।
জরুরি কর্মকর্তারা বলছেন, শুক্রবার ক্যারোলিনার চার লাখের বেশি মানুষের বিদ্যুৎ সংযোগ দুর্বল হয়ে পড়েছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!