Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের যুক্তরাষ্ট্র ত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: September 15, 2018 | 8:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বেগম খালেদা জিয়ার মুক্তি এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে বাংলাদেশ সরকারের ওপর চাপ প্রয়োগের অভিপ্রায়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সাথে বৈঠক করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক দফতরের একজন ডেস্ক অফিসারের সাথে এ বৈঠকের সময় বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম-অপশাসনের ফিরিস্তি উপস্থাপনের পর আসন্ন নির্বাচনের আগেই শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ লোকজনের সমন্বয়ে নির্বাচনকালিন সরকার গঠনের জন্যে ট্রাম্প প্রশাসনের সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বৈঠকের সত্যতা স্বীকার করে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র এদিন অপরাহ্নে এনআরবি নিউজের এ সংবাদদাতাকে জানান, ‘আমাদের ক’টনৈতিক তৎপরতায় সবসময়ই বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।’ এর বেশী আর কোন তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন ঐ মুখপাত্র।

অপর একটি সূত্র নাম গোপন রাখার শর্তে এনআরবি নিউজকে বলেছে যে, বর্তমান সরকারের বৈরী আচরণের শিকার হয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে, সারাদেশে বিএনপির বহু নেতা-কর্মীকে গ্রেফতার এবং অনেক নেতা গুম হয়েছেন বলেও মির্জা ফখরুল অভিযোগ করেছেন। ‘শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না’ বলেও মির্জা ফখরুল উল্লেখ করেছেন। বৈঠকে বিএনপি নেতা তাবিথ আওয়াল এবং হুমায়ূন কবীরও ছিলেন। মির্জা ফখরুলের দেয়া ডক্যুমেন্টগুলো পররাষ্ট্রমন্ত্রীর গোচরে আনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। এর আগের দিন ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সহকারি মহাসচিব (রাজনীতি) মিরোস্ল্যাভ জেনকার সাথে বৈঠকে মিলিত হয়ে মির্জা ফখরুল বাংলাদেশে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারের দমন-পীড়নের কিছু ডক্যুমেন্টও হস্তান্তর করেন। সে সময়ে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠানের আবেদনও জানিয়েছেন মির্জা ফখরুল।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, গতমাসে বিএনপির পক্ষ থেকে ওয়াশিংটন ডিসিতে একটি লবিং ফার্ম ভাড়া করা হয়েছে। সেই ফার্মের তৎপরতার প্রকাশ ঘটলো জাতিসংঘে মির্জা ফখরুলের বৈঠকের পরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের মধ্য দিয়ে। এ বৈঠকও বিএনপির অনুরোধেই হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তবে প্রত্যাশা অনুযায়ী, উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তার দেখা পাননি মির্জা ফখরুল। এখানেও বিএনপির যুক্তরাষ্ট্রে কর্মরত কাউকে সাথে রাখা হয়নি। অনেকে চেষ্টা করেও মির্জা ফখরুলের সাথে দলীয় বৈঠকের সুযোগ পাননি। এ নিয়ে এক ধরনের ক্ষোভ তৈরী হয়েছে প্রবাসের বিএনপি পরিবারে। অপরদিকে, গভীর সন্তোষ প্রকাশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এ সংবাদদাতাকে বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন। তার সফরের প্রাক্কালে জামাত-শিবিরের মদদে বিএনপি যাতে কোন ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে ব্যাপারে আওয়ামী পরিবারের সকলে অতন্দ্র প্রহরীর ভ’মিকায় রয়েছে। এজন্যেই মির্জা ফখরুল অত্যন্ত গোপনে সরকার তথা বাংলাদেশের বিরুদ্ধে বৈঠকের প্রয়াস নেন।’জানা গেছে, শুক্রবার বিকেলেই লন্ডনের উদ্দেশ্যে মির্জা ফখরুল ওয়াশিংটন ডিসি ত্যাগ করেছেন। 

সেই আব্দুল সাত্তার

ওয়াশিংটন ডিসিতে বিএনপির পক্ষে তদবিরের জন্যে ভাড়া করা লবিং গ্রুপের (ব্লু স্টার স্ট্র্যাটেজিস )অর্থ প্রদানকারি আ. সাত্তারের পরিচয় জানা গেছে। তিনি হচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সম্পাদকমন্ডলীর সদস্য। ওয়াশিংটন মেট্র এলাকার এক বিএনপি নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. ওসমান ফারুক জনসমক্ষে

মির্জা ফখরুলসহ বিএনপির অপর দুই নেতা (তাবিথ ও হুমায়ূন) শুক্রবার সকালে ওয়াশিংটন ডিসিতে একটি প্রাত:রাশ অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকও ছিলেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠার পরই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসার দীর্ঘদিন পর তাকে দলীয় কোন নেতার সাথে দেখা গেল। এ প্রাত:রাশে বেশ কয়েক বছর আগে বাংলাদেশে দায়িত্ব পালনকারি একজন মার্কিন রাষ্ট্রদূতও ছিলেন। সেখানেও বিএনপিকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা নিয়ে চলমান কর্মকৌশল সম্পর্কে কথা হয় বলে মেট্র ওয়াশিংটন বিএনপির একজন নেতা জানান। একইসাথে, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহ করার ব্যাপারেও কথা হয়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV