Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে এতিমদের শিক্ষা ও পুনর্বাসনে কুমিল্লার বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা : প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: September 16, 2018 | 11:55 AM

ইউএসএনিউজ অনলাইন.কম : বাংলাদেশে এতিমদের শিক্ষা ও পুনর্বাসনে অনন্য ভূমিকা পালনকারী কুমিল্লার বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে। কুমিল্লার বরুড়া উপজেলায় প্রতিষ্ঠিত বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা অসহায় এতিমদের শিক্ষা ও পুনর্বাসনে এক অনন্য ভূমিকা রেখে চলেছে দীর্ঘদিন ধরে। মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ জানান, বাশপুর গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় চলছে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি। প্রাকৃতিক সুন্দর ও মনোরম পরিবেশে স্থাপিত মাদ্রাসাটিতে দিন দিন ছাত্রের সংখ্যা বেড়েই চলছে। যার জন্য বিপুল সংখ্যক ছাত্রের আনজাম দিতে কর্তৃপক্ষকে দারুণ হিমসিম খেতে হচ্ছে। দেখা দিয়েছে স্থানের সংকুলানসহ নানান আর্থিক সংকট। মাদ্রাসা ও এতিমখানার নিজস্ব ভবণ সম্প্রসারণসহ নতুন ভবণ তৈরীর কাজ চলছে। বিপুল সংখ্যক ছাত্রের চাহিদার প্রতি লক্ষ্য রেখে পর্যায়ক্রমে বহুতল বিশিষ্ট ভবণ তৈরী করার প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু এর জন্য বিপুল অর্থের প্রয়োজন। যা তাদের সাধ্যের বাইরে। অর্থের অভাবে কাজ স্থবির হয়ে আছে। বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি ঋণভারে জর্জরিত। মাদ্রাসা ও এতিমখানার নিজস্ব ভবণ সম্প্রসারণ, নতুন ভবণ তৈরী এবং ঋণমুক্ত করতে সকলের আর্থিক সাহায্যের প্রয়োজন। যাকাত-ফিতরার টাকাও দান করা যেতে পারে। এমতাবস্থায় বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য প্রবাসীসহ সকলের নিকট আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন কর্তৃপক্ষ।
ডাকযোগে সাহায্য পাঠানোর ঠিকানা : বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা, গ্রাম : বাশপুর, পোস্ট অফিস : কেশনপাড়, কুমিল্লা, বাংলাদেশ। বিকাশ নং ০১৭১১৩৫০৩৫৫ এবং ০১৮২৮৫৪৫২৫০।
ব্যাংকের মাধ্যমে সাহায্য পাঠানোর ঠিকানা :

BASHPUR MD-HAFIJIA MADRASA.

A/C NO. 00920310017915.

J​AMUNA BANK LIMITED.

BIZRA BAZAR BRANCH, LAKSAM, COMILLA.(বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা
হিসাব নং : ০০৯২০৩১০০১৭৯১৫
যমুনা ব্যাংক লি:, বিজরা বাজার শাখা, লাকসাম, কুমিল্লা, বাংলাদেশ।)

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV