Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সমর্থনে আওয়ামী পরিবারের প্রস্তুতি র‌্যালি : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: September 17, 2018 | 10:23 AM

https://www.facebook.com/USANewsNY/videos/549277015525074/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সমর্থনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ব্যানারে বিশাল প্রস্তুতি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন সফর কর্মসূচির সমর্থনে স্থানীয় সময় ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ র‌্যালির আয়োজন করা হয়।
জেএফকে এয়ারপোর্টে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা, হিল্টনের নাগরিক সংবর্ধনা এবং জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময়ে বাইরের শান্তি সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয় র‌্যালি থেকে। সকল কর্মসূচিতেই বিপুল লোক সমাগম ঘটানোর সর্বাত্ম প্রস্তুতির কথাও জানান বক্তারা। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকালীন কথিত প্রতিবাদের নামে বিএনপি-জামায়াত যদি কোন বিশৃঙ্খল-অশালীন-অগণতান্ত্রিক আচরণের চেষ্টা করে তাহলে তারও সমুচিত জবাব দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দ। আওয়ামী লীগ নেতা-কর্মীরা শেখ হাসিনার নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ থাকবেন বলে জানানো হয়েছে র‌্যালি থেকে।


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশার পরিচালনায় এবং আওয়ামীলীগ নেতা হিন্দাল কাদির বাপ্পার সভাপতিত্বে এ র‌্যালিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জণ কর, তোফায়েল আহমেদ চৌধুরী, রমেশ নাথ ও হাকিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, সাবেক ছাত্র নেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, বাণিজ্য বিষযক সম্পাদক ফরিদুল আলম, কার্যকরী সদস্য শরিফ কামরুল আলম হিরা, আশরাফ মাসুক, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামীলীগ নেতা মোল্লা এম,এ,মাসুদ, মঞ্জুর চৌধুরী, আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা আর আমিন, জালাল উদ্দিন জলিল, কায়কোবাদ খান, হেলাল মাহমুদ, ইলিয়ার রহমান, রেজাউল করিম চৌধুরী, ইঞ্জিঃ মিজানুল হাসান, শফিকুল ইসলাম, জেড এ জয়, মিজানুর রহমান চৌধূরী, নাফিউর রহমান তুরান, হোসেন আহমেদ, ফজলুর রহমান, মজিবুর রহমান বিপ্লব, মো. নাদের, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুমানা আক্তার, জেসমিন বোখারি প্রমুখ।
র‌্যালিতে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন করার জোর দাবি জানান। তারা অভিযোগ করে বলেন, সভানেত্রী শেখ হাসিনা গত বছর যুক্তরাষ্ট্র সফরকালীন তিন থেকে ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশনা দিয়ে গেলেও তা এক বছরেও কার্যকর করা হয়নি। তারা আগামী সংসদ নির্বাচনের পূর্বেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
উল্লেখ্য, জাতিসংঘে ৭৩তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ দিনের এই সফরের সময়ে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায়ই ‘প্রবাসী নাগরিক সংবর্ধনা’ সমাবেশে ভাষণ দেবেন শেখ হাসিনা। এটি অনুষ্ঠিত হবে মিডটাউন ম্যানহাটানে হোটেল হিল্টনের বলরুমে। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘে ভাষণ প্রদানের পর লন্ডন হয়ে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV