নিউইয়র্কে রাজনীতিক ফজলুল হক চৌধুরী সেলিমের নাগরিক সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিমকে নিউইয়র্কে সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় সময় ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর সংগঠন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ।
সংগঠনের সভাপতি আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিমকে ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুলধারার রাজনীতিবিদ আব্দুস শহীদ, দেওয়ান বজলু, এডভোকেট নাসির উদ্দিন, সংগঠনের উপদেষ্টা এডভোকেট আব্দুল কাইয়্যুম চৌধুরী, মোবাশ্বির চৌধুরী, কমিউনিটি লিডার আব্দুল বাছির খান, আবু সাঈদ কোটি, আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, শাহ জি আর শ্যামল, সাব্বির হোসেন, শেখ আক্তার হোসেন নানু, ইমরান আলী, সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন, বিশ্বমনি সরকার, গোপন দাশ, আবদুল মুহিত প্রমুখ। ইমরান আলী টিপুর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর চৌধুরী ছানু, জাকিরুল চৌধুরী সুমন, সৈয়দ কামরুল আহমেদ, গোলাম মুহিত, সৈয়দ আব্দুল মুহিত, সৈয়দ মোহাম্মদ লিটন আলী, শিহাব আহমেদ, কাজী কনর আলী, ফয়জুর রহমান, আবুল কালাম মজুমদার, এ ইসলাম মামুন, মীর্জা মামুন প্রমুখ। নবীগঞ্জ উপজেলাবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধনায় সিক্ত আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, প্রবাসের শত ব্যস্ততার মাঝেও আপনারা আমাকে সংবর্ধিত করে চির কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলেন। দেশে আপনাদের যে কোন ন্যায় সংগত প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। তিনি বলেন, নবীগঞ্জের জনগণের কল্যাণে আমৃত্যু কাজ করে যেতে চাই। নবীগঞ্জকে আরো অনেক দুর এগিয়ে নিতে আপনাদের সার্বিক সহযোগীতা চাই।
বক্তারা সংবর্ধিত ব্যক্তিত্ব আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিমের প্রয়াত চাচা সাবেক এমপি আব্দুল আজিজ চৌধুরী, তার প্রয়াত পিতা পাঁচ বারের নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক চৌধুরীর স্মৃতিচারণ করে বলেন, আপনি রাজনৈতিক পরিবারের সন্তান, আপনার পূর্ব পুরুষগণ নবীগঞ্জবাসীকে অনেক কিছু দিয়ে গেছেন। সেই হিসেবে আপনার কাছেও জনগণের প্রত্যাশা অনেক। অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলাবাসীর কল্যাণে সম্ভাব্য সব ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়। উলে¬খ্য যে, আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম এক সংক্ষিপ্ত সফরে নিউইয়র্কে রয়েছেন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী