Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে তিন দিনব্যাপী বাংলাদেশ বাণিজ্য মেলা উদ্বোধন এই শুক্রবার

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: September 19, 2018 | 12:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে এই শুক্রবার উদ্বোধন হচ্ছে তিন দিনব্যাপী রূপায়ণ এনআরবি গ্লোবাল কনভেনশন ও বাংলাদেশ বাণিজ্য মেলা। এফবিসিসিআই, বিজিএমইএ, ঢাকা চেম্বার অব কমার্সসহ বাংলাদেশের কমপÿে ১০টি জেলার চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্টসহ শতাধিক ব্যবসায়ী এই বাণিজ্য মেলায় যোগ দিচ্ছেন। আজ বুধবার এমিরটস এয়ার লাইন্সে কনভেনশনের বিশেষ অতিথি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুজ্জামান খান নিউইয়র্কে এসে পৌছাবেন। ২১ সেপ্টেম্বর সকালে পৌছাবেন ৬৪জন ব্যবসায়ী। এফবিসিআই কর্তৃক ঘোষিত কর্মসূচীতে জানা যায়, জাতিসংঘের অধিবেশনে যোগ দেয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে ব্যবসায়ী প্রতিনিধিদল আসছেন সে প্রতিনিধি দলের কর্মনূচী শুরু হচ্ছে ২১ সেপেস্টম্বর বাংলাদেশ ট্রেড ফেয়ারে যোগ দেয়ার মাধ্যমে। ইতিমধ্যে এনবিআর এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া এনডিসি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর সভাপতি এমডি শফিউল ইসলাম মহিউদ্দীন, বিজিএমইএ-এর সহ-সভাপতি মইনউদ্দীন আহমেদ মিন্টু,

বিজিএমইএ-এর সহ-সভাপতি মপহ এস এম মান্নান, ঢাকা চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট রিয়াদ হোসেন, এফবিসিসিআই এর পরিচালক এবং ই কমার্স এর প্রেসিডেন্ট শমী কায়সার, রিহ্যাব এর সহ-সভাপতি আহকম উলøাহ ইমাম খান ও এমডি আবদুল কাইয়ুম চৌধুরী, রূপায়ন গ্রæপ এর ভাইস-চেয়ারম্যান মাহির আলী খান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন, লেখক ও টিভি ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়, বাংলাদেশ পু¯Íক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার কনভেনশনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেয়া নিশ্চিত বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
শুক্রবার সন্ধ্যায় ৮টায় ট্রেড ফেয়ার প্রাঙ্গণে ফিতা কেটে উদ্বোধন করা হবে। উাুদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা বক্তব্য রাখবেন।এই পর্বটির এমসি হলেন ফতিমা রুমা। এরপরেই থ্কাছে নৃত্যাঞ্জলির পরিবেশনায় নৃত্যালেখ্য ‘‘হৃদয়ে বাংলাদেশ’’। এর পরপরই থাকছে সেমিনার: মাইলস্টোন অব বাংলাদেশ গভর্নমেন্ট: পিপ্লোমেসি ফর পিস, প্রগ্রেস এন্ড ডেভলেপমেন্ট। এই পর্বটির মডারেটর হলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হয়দার। সাংস্কৃতিক অনুষ্ঠানে এদিন স্গংীতে থাকছেন লোকগীতি শিল্পী রাজীব ভট্টাচার্য ও ব্ংলাদেশ আগত শিল্পী দিনাত জাহান মুন্নী। শনিবার সকাল ১১টায় শুরু হবে বাণিজ্য মেলা। সন্ধ্যা ৭টায় থাকছে সেমিনার লিগ্যাল রেমিট্যান্স ফ্লো-এ রাউন্ড টেবিল ডিসকার্সান। শিরীন বকুল এর সঞ্চালনে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রতিনিধিবৃন্দ এতে অংশগ্রহণ করবেন। এদিন ইরেকটি সেমিনার রয়েছে বাংলাদেশ ফ্রোজেন এন্ড ড্রাই ফুড এক্সপোট/ইমপোট এর উপর। শেখ শোয়েব সাজ্জাদ এর সঞ্চালনে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ থেকে আগত অতিথিবৃন্দ ও নিউইয়র্কের ইমপোটাররা অংশগ্রহণ করবেন। রোববার সকাল ১১টায় শুরু হচ্ছে যথারীতি বাণিজ্যমেলা। দুপুর ১টায় রয়েছে ঢাকা থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দের সাথে মধ্যাহ্নভোজ। এনআরবি ওয়াল্ড ওয়াই ইঙ্ক জ্যাকসন হাইটসের নিউ মেজবান পাটিহলে এই অনুষ্ঠানের আয়োজ করেছে। আমন্ত্রিত অতিথিদের সৌজন্যে। দুপুর ২টা ৩৫ মিনিটে রয়েছে ফ্যাশন শো অনুষ্ঠান: উইথ লাভ ফ্রম বাংলাদেশ। আমেরিকান মূলধারার শিল্পীরা বাংলাদেশের পোষাক পরিধান করে এই অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুর ৩টায় রয়েছে ইনভেস্টমেন্ট অপর্সোনিটিস অব বাংলাদেশ এবং এক্সপোøারিং বাংলাদেশী প্রডাক্টস ইন নর্থ আমেরিকান মার্কেট শীর্ষক সেমিনার। জাতিসংঘের জেষ্ঠ্য অর্থনীতিবিদ ডঃ নজরুল ইসলাম এটি মডারেট করবেন। বিবেল ৪টায় রয়েছে লেখক সাংবাদিক হাসান ফেরদ্যেস এর সঞ্চলায় ওপেন ফোরাম: বাংলাদেশ লুকিং ফরোয়ার্ড শীর্ষক অনুষ্ঠান। এতে বাংলাদেশ থেকে আগত সাংবাদিকবৃন্দ অংশ্রগহণ করবেন। বিকেল ৪টা ৪৫ মিনিটে রয়েছে ডিজিটাইজেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার। সঞ্চালন করবেন তানভীর রাব্বানী। বিকেল ৫টা ৩০ মিনিটে রয়েছে ফাইন্ডিং এ পারফেক্ট হোম ইন বাংলাদেশ ফর এনআরবি। সঞ্চালন করবেন আদনান সৈয়দ। সন্ধ্যা ৬টায় ‘‘গ্লোবাল বিজনেস’’ ম্যৗাগাজিন এর উদ্বোধন। বিকেল ৬টা ১৫ মিনিটে নিনি ওয়াহেদ এর পরিচালনায় কেয়ারিং ফর এল্ডারলি শীর্ষক সেমিনার। ৭টায় রয়েছে ইমিগ্রেশন চ্যালেঞ্জ ফর এনআরবি শীর্ষক রাউন্ড টেবিল বৈঠক। রাত ৮টায় পশ্চিমবঙ্গ থেকে আগত শিল্পী প্রিয়ংবদা ব্যানার্জীও একক গানের অনুষ্ঠান। ৮টা ৪৫ মিনিটে ফ্রম বেসমেন্ট টু ওয়াল স্ট্রীট শীর্ষক সেমিনার। পরিকল্পনা বিশ্বজিত সাহা। মূল আলোচক মণিজা রহমান। সঞ্জালনায় আহমাদ মাযহার। রাত ৯টা ১০ মিনিটে সঙ্গীত পরিবেশ করবেন কৃষ্ণা তিথী রায়। ৯টা ৪০ মিনিটে শিল্পী শাহ মাহবুব ও মরিয়ম মেরীর সঙ্গীতানুষ্ঠান। এদিনের এমসি হলেন ডঃ বিলকিস দোলা। ্েরপাগ্রাম ম্যানেজার সেমন্তী ওয়াহেদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ