নিউইয়র্কে অপ্টিমিস্ট এর ১৮ তম বার্ষিক ফান্ড রেইজিং ৭ অক্টোবর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের তরফে প্রতিষ্ঠিত সবচে বড় এবং স্বচ্ছ বেসরকারী সংস্থা অপ্টিমিস্ট, এর ১৮ তম বার্ষিক ফান্ড রেইজিং অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ অক্টোবর। নিউইয়র্কের লং আইল্যান্ডের ফাইভস্টার ব্যাঙ্কুয়েট হলে, সন্ধা ৭ টায় অনুষ্ঠিত হবে এ আয়োজন । বাংলাদেশে দরিদ্র শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার ভরন পোষনে আর্থিক অনুদান সরবারহ করে থাকে, অপ্টিমিস্ট এর সহযোগী এবং সদস্যবৃন্দ। প্রায় ১৩০০’র বেশি শিক্ষার্থীকে স্পন্সরশিপ এর মাধ্যমে ভরন পোষনের জন্য আর্থিক অনুদান দিচ্ছে অপ্টিমিস্ট। সেই শিক্ষার্থীদের স্পন্সরবৃন্দ এবং আর শুভান্যুধ্যায়ীরা এই মহতি আয়োজনে উপস্থিত থাকবেন।


২০০০ সালে কতিপয় প্রবাসী যারা এই দেশে থেকেও বাংলাদেশের শিক্ষা প্রসারে এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার মানষে প্রতিষ্ঠা করেছিলেন অপ্টিমিস্ট নামক নন-প্রফিট প্রতিষ্ঠান, আর সেটা প্রায় দুই দশকের কাছা কাছি। এই ১৮ বছরে বর্তমানে সরাসরি স্পন্সরশিপে ১৩০০ শিক্ষার্থী পড়াশুনা করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এর বাইরে, নিউইয়র্কের দরিদ্র পিতা মাতাদের সন্তানদেকে স্কুল ব্যাগ প্রদান, স্বল্প ভাতা প্রদানও শুরু করেছে প্রতিষ্ঠানটি। সেই কার্যক্রমকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই নির্ধারতি হবে এই সম্মেলনের মধ্য দিয়ে। এর বাইরে, লিখিত তালিকায় অপেক্ষায় থাকা নতুন শিক্ষার্থীদেরকে ভরন পোষনের জন্য কারা হাত বাড়িয়ে দেবেন, সেই শুভ প্রতিযোগিতাও হবে।
‘দরিদ্র শিক্ষার্থীদের পড়াশুনার স্বপ্ন যেন ভেঙে না যায়’ -এই উদ্দেশ্য থেকেই প্রতিষ্ঠিত অপ্টিমিস্ট এখন বড় একটি প্রতিষ্ঠান, যেটিতে অনুদান দিলে, যুক্তরাষ্ট্রে ৫০১ (১) সি বিধি মোতাবেক আয়কর রেয়াতের সুবিধা মেলে। একেক জন একাধিক দরিদ্র শিক্ষার্থীর স্পন্সর হিসেবে দীর্ঘ বছর ধরে দায়িত্ব পালন করছেন যেমন, অন্যদিকে সক্ষমতায় অনুযায়ী কয়েকজন মিলে এক জন শিক্ষার্থীরও দায়িত্ব পালন কারী মানুষ আছেন আমাদের শুভানুধ্যায়ী তালিকায়। চলতি বছরের আয় ব্যায়ের হিসাব উপস্থাপন এবং আগামি দিনের পরিকল্পনা নিয়ে এখানে বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করা হবে।
এই অনুষ্ঠানে একজন শুভাকাঙ্খী হিসেবে সবার উপস্থিতি থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে আয়োজকদের তরফে। অনুষ্ঠান উপস্থিত থাকতে বিনামুল্যে টিকেট পেতে ওয়েব সাইট, www.theoptimists.org/
অথবা, প্রদত্ত নম্বরের : 718-278-4953, 917-567-9450, 347-248-5891, 917-499-5541, 718-974-3751 or 718-344-0841 (Text only).কোন একটিতে টেক্সট মেসেজ পাঠিয়ে উপস্থিতি জানান দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!