বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন’র বর্ষপূর্তী অনুষ্ঠান বুধবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক থেকে প্রকাশিত ও পাঠক প্রিয় সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ২২ বছর পূর্তি এবং নিউইয়র্ক থেকে সম্প্রচারিত দর্শক প্রিয় চ্যানেল টাইম টেলিভিশন-এর চতুর্থ বর্ষপূতি উপলক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর বুধবার বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন-এর পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিটির ৩৬-৫০ ৩৮ স্ট্রীট, লং আইল্যান্ড সিটি ১১১০১ (সেকেন্ড ফ্লোর) ঠিকানায় মিডিয়া দু’টির বার্তা কক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত টাইম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সেই সাথে থাকবে বিশেষ অনুষ্ঠানমালা।
বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের সকল প্রবাসী বাংলাদেশী সহ বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন-এর সকল পাঠক/দর্শক, বিজ্ঞাপনদাতা এবং শুভাকাঙ্খীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৭ সেপ্টেম্বর বাংলা পত্রিকা প্রকাশিত হয় এবং ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর থেকে টাইম টেলিভিশন সম্প্রচার শুরু করে। বাংলা পত্রিকা বিগত ২২ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। -প্রেস বিজ্ঞপ্তি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!