Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নান্দনিক আয়োজনে “১৭তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন” অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: September 22, 2018 | 8:17 PM

এ্যন্থনী পিউস গোমেজ, ভার্জিনিয়া: ভার্জিনিয়ার এ্যানানডেলস্থ নোভা আর্ট সেন্টার মিলনায়তনে গত ১৫ এবং ১৬ই সেপ্টেম্বর,২০১৮ বিরাট আয়োজনে অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়ে গেল “১৭তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন” – “জাগো জ্যোতির্ময়”। দু’দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোক সমাগমে নজরুল মঞ্চ হয়ে উঠেছিল এক উৎসবের আঙ্গিনা। দু’টি দিন ছিল শুধু মাত্রই নজরুলকে ঘিরে এক মহা আয়োজন এবং নজরুলপ্রেমীদের ভীড়ে সে হোক অনুষ্ঠানমালায়, হোক আলাপচারিতায়, হোক সেমিনারে, সব জায়গায় নজরুল আর তাঁর সৃষ্টি নিয়ে আলাপন, স্মৃতিচারণ এবং প্রতিফলন। মূলতঃ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনদর্শন এবং তার সাহিত্য সৃষ্টির উপর আলোকপাত করে নজরুল চেতনায় সবাইকে উদ্দীপ্ত করার প্রত্যাশায়ই ছিল “বাই” এবং “ধ্রুপদ”-এর এই যৌথ প্রয়াস এবং এই নান্দনিক আয়োজন সবার ভূয়সী প্রশংসায় অভিনন্দিত হয়েছে বিপুলভাবে। তাঁর সৃষ্টি ও জীবনদর্শনের উপর এই মহতী আয়োজন ছিল অত্যন্ত সময়োপযোগী এবং একটি অনন্য প্রয়াস।

 

নজরুল সম্মেলনের শুভ উদ্বোধন- “জাগো জ্যোতির্ময়”:
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ১৭তম নজরুল সম্মেলনের কনভেনরদ্বয়- জনাব হিরণ চৌধুরী এবং শফি দেলোয়ার কাজল। উত্তর আমেরিকা নজরুল কনভেনশন কমিটির চেয়ারম্যান, ডঃ সুলতান আহমেদ তার বক্তব্যে সবাইকে স্বাগত জানিয়ে ১৭তম নজরুল সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন মাহবুব হাসান সালেহ এবং আমন্ত্রিত বিশেষ অতিথি ভার্জিনিয়ার মাননীয়া ডেলিগেইট, বিভিয়ান ই, ওয়াটস (এইচএসই, ৩৯তম ডিস্ট্রিক্ট)।
দু’দিন ব্যাপী আয়োজিত নজরুল সম্মেলনে বাংলাদেশ, ভারত এবং ওয়াশিংটনসহ উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত শিল্পীবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিবেশনার সৌকর্যে জয় করে নিয়েছে সবার মন, সাফল্যের আলোয় উদ্ভাসিত হয়েছে নজরুল সম্মেলনের আয়োজন। সাংস্কৃতিক পর্বের প্রথমেই ছিল শুভ উদ্বোধনী অনুষ্ঠান- “জাগো জ্যোতির্ময়”- পরিবেশনায় ছিলেন বাংলাদেশের প্রখ্যাত জনপ্রিয় কোরিওগ্রাফার-নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব এবং ওয়াশিংটন মেট্রো এলাকার দক্ষ নৃত্যশিল্পীরা- সঞ্জয় গোস্বামী, ফারাহ সাওয়ার, অদিতি চৌধুরী, নেজা খন্দকার, মেহরোজ পারিসা, শপ্তর্শী বিশ্বাস, মারিয়া ইসলাম, নেহা রহমান, রীম চৌধুরী, আরিয়ানা ইলাহী, মৌরবী মধুব্রত, মোহনা খন্দকার, রোকেয়া জানাহ হাসি এবং রূম্পা বড়ুয়া। তাদের অসাধারণ পরিবেশনায় বিমুগ্ধ ছিল সকল শ্রোতা-দর্শকবৃন্দ। উদ্বোধনী পর্বের সঞ্চালনায় ছিলেন ভারতের রিনি বিশ্বাস এবং ওয়াশিংটন মেট্রো এলাকার সবার পরিচিত শওকত খান দিপু।

সাংস্কৃতিক আয়োজনে ভারত ও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীবৃন্দঃ
নজরুল সম্মেলনকে সার্থক ও সফল করে তোলার জন্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দুই বাংলার (বাংলাদেশ এবং ভারত) বেশ কিছু প্রতিথযশা জনপ্রিয় স্বনামধন্য শিল্পীবৃন্দ। যাদের অনবদ্য পরিবেশনার‍্য মূর্ত হয়ে উঠেছিল নজরুল মঞ্চ, তারা হলেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী সালাউদ্দিন আহমেদ, নাশিদ কামাল, ফাতেমা তুজ জোহরা, মেহের আফরোজ শাওন এবং বাংলাদেশের জনপ্রিয় কোরিওগ্রাফার-নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব।

এছাড়া ভারতের কোলকাতা ও দিল্লী থেকে যেসব জনপ্রিয় সঙ্গীতশিল্পী, যন্ত্রশিল্পী নজরুল মঞ্চে ছড়িয়ে দিয়েছেন তাদের সুরের রংধনু, যাদের পরিবেশনায় বাঙময় হয়ে উঠেছে নজরুলের গানের সুরলহরী, তারা হলেন ‘পঞ্চকবির কণ্যা’ নামে খ্যাত ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দেবজীত বন্দ্যোপাধ্যায়, তুষার দত্ত, বিদিশা রায় দাস, খিলখিল কাজী, যন্ত্রশিল্পী জগন্নাথ রয় এবং অত্যন্ত জনপ্রিয় ও দক্ষ সঞ্চালক রিনি বিশ্বাস, যার সাবলীল ও চমৎকার সঞ্চালনায় পরিবেশিত হয়েছে সম্মেলনের অনুষ্ঠানমালা।

নজরুল সম্মেলনে উত্তর আমেরিকার শিল্পীবৃন্দের পরিবেশনাঃ
নজরুল সম্মেলঙে ওয়াশিংটন মেট্রো এলাকা এবং বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এসে অংশগ্রহণ করেছেন আমাদের প্রতিভাধর শিল্পীরা। যেসব শিল্পীবৃন্দ সাংস্কৃতিক পর্বে অংগ্রহণ করেছিলেন, যাদের অংশগ্রহণ এই আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা, তারা হলেনঃ শর্বরী গঙ্গোপাধ্যায়, অসীম রানা, তমাল হোসেন, প্রিয়া ইসলাম, মায়শা আমিন, অনিলা চৌধুরী, তসলীম হাসান, আনন্দ খান, প্রভাতী দাস, মেরিনা রহমান, খ্রীষ্টফার গোমেজ, ক্ল্যামেন্ট গোমেজ, সারা লুদমিলা, তনুশ্রী দত্ত, দেবশ্রী মিত্র, পল ফেবিয়ান গোমেজ, মোহাম্মদ মজিদ, শাহনাজ রহমান, অন্তরা রহমান, সিমি নওরীন সোহেল, অদিতি সাদিয়া রহমান, শর্মিষ্ঠা ব্যানার্জি, সামিয়া মাহবুব,ফকির সেলিম, সঞ্চিতা চ্যাটার্জি, সিলিকা কনা, এ,কে,এম আসাদুজ্জামান, বিপ্রদাস দত্ত, সাব্রিনা চৌধুরী ডোনা, মাসুমা খাতুন,অপর্না মিত্র, শমি সাত্তার, ডেকিন পাপ্পু সহ আরও অনেকে।

নজরুল সম্মেলনে সাংগঠনিক পরিবেশনাঃ
সাংগঠনিক পরিবেশনা নিয়ে নজরুল সম্মেলনে এসে যোগ দিয়েছিলেন নিউ ইয়র্ক থেকে আগত সংগঠন- “ড্রামা সার্কেল” এবং নিউ জার্সী থেকে আগত সংগঠন “শতদল”। এছাড়া অনুষ্ঠানে ওয়াশিংটন মেট্রো এলাকার যেসব সংগঠন অংশগ্রহন করে, তারা হল- সৃষ্টি নৃত্যাঙ্গন, তা থৈ ড্যান্স গ্রুপ, বিসিসিডিয়াই বাংলা স্কুল এবং নিউজ বাংলা।

নজরুল সেমিনারঃ
নজরুল সম্মেলনের একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ অংশ ছিল কাজী নজরুলে উপর সেমিনার। কবি কাজী নজরল ইলসামের জীবন ও সৃষ্টিসম্ভার উপর আলোকপাতসহ তাঁর ব্যক্তিজীবনের স্মৃতিচারণ সহ পারিবারিক বলয়ের আলোকে তাঁর সম্পর্কে অজানা তথ্য ও ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরার জন্য এক অনন্য আয়োজন ছিল এই সেমিনার। সেমিনারের গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন ভয়েস অব আমেরিকার ব্রডকাষ্টার এবং কবি জনাব আনিস আহমেদ, সমন্বয়ে ছিলেন ডঃ মিজানুর রহমান। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ও অংশগ্রহণ করে আয়োজনকে আরো অর্থবহ ও ফলপ্রসূ করেছেন বেশ কয়েকজন নজরুলপ্রেমী, গবেষণাকারী ব্যক্তিত্ব এবং নজরুল পরিবারের সদস্য। যারা এই পর্বে অংশগ্রহণ করেছিলেন, তারা হলেনঃ কবি আনিস আহমেদ, জনাব কিংবদন্তী মিডিয়া ব্যক্তিত্ব- ইকবাল বাহার চৌধুরী, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান- রোকেয়া হায়দার, ডঃ শেলী শাহাবুদ্দিন, ডঃ আমিনুর রহমান, ডঃ মুস্তফা মুনীর, ডঃ নাশিদ কামাল, ডঃ গুলশান আরা কাজী, ডঃ মিজানুর রহমান, প্রফেসর উইন্সটন ল্যাংলী, অধ্যাপক রফিকুল ইসলাম, কবি পরিবারের খিলখিল কাজী, এ,কে,এম আসাদুজ্জামান, ডরোথী বোস, কামাল মোস্তফ এবং ফয়সল কাদের।

পর্দার আড়ালে ব্যবস্থাপনায় যারা ছিলেনঃ
অনুষ্ঠানের কনভেনর ছিলেন “ধ্রুপদে”র হিরণ চৌধুরী এবং “বাই”-এর শফি দেলোয়ার কাজল, ইভেন্ট কো-অর্ডিনেটর ছিলেন এ্যন্থনী পিউস গোমেজ। প্রকাশিত বিশেষ সংকলন “জাগো জ্যোতির্ময়”-এর সম্পাদনার দায়ীত্বে ছিলেন শোয়েব চৌধুরী, সহযোগিতায় এ্যন্থনী পিউস গোমেজ ও আব্দুন নুর। মিলনায়তন ব্যবস্থাপনায় ছিলেন, মিজানুর রহমান ভূঁইয়া। সাউন্ড ইঞ্জিনিয়ারং- জনাব জামিল খান, অডিও বিজ্যুয়াল- শফিকুল ইসলাম, তৌফিক হাসান ও শাহিনুর রহমান। সম্মেলনের ওয়েবসাইট- আনন্দ খান, প্রচারণায়- বিপ্লব দত্ত, রাজিব বড়ুয়া, এ্যন্থনী পিউস গোমেজ।

মঞ্চ ব্যবস্থাপনায়- আফসান খান, লিংকন খান, রাহাত আফজা, রোমেল, তাসেন, পলাশ, লিটন, রোমিও। মঞ্চ সজ্জায় আরিফুর রহমান, খালেদ, ইফতেখার আরিফ, আফিকুর রহমান, আহসান আলম। অতিথি ব্যবস্থাপনায়- কবিতা হোসেন, ঝর্ণা মাহমুদ, সাবিহা চৌধুরী, নাসরীন হাসান, সীড রহমান।

নান্দনিক সাজ সজ্জায়- হিরণ চৌধুরী, মাসুমা খাতুন, মেরিনা রহমান, শফিকুল ইসলাম এবং আনন্দ খান। টিকেট ও রেজিষ্ট্রেশন- করুণা বাস্করন, রেহানা কুদ্দুস, শিখা খান, রোজিনা আখতার রুনি, রুমা খান, আব্দুল মোমেন। আর্থিক ও হিসাব ব্যবস্থাপনায় ছিলেন- জনাব ফাইজুল ইসলাম ও মেহেরুন্নেসা মোশারফ। বাই এবং ধ্রুপদের সমন্বয়ক- সালেহ আহমেদ, চমন জামিল। ছেলে-মেয়েদের নজরুল প্রতিযোগিতা পরিচালনায়- দিলশাদ চৌধুরী ছুটি, সুবীর কাশ্মীর পেরেরা। মিলনায়ত ব্যবস্থাপনা সহযোগিতায়- আরিফুর রহমান স্বপন। সর্বোপরি যারা এই বিরাট আয়োজনে পরামর্শ ও বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে সম্মেলনকে সফল করে তোলার জন্য সাহায্য করেছেন, তারা হলেনঃ ডঃ সুলতান আহমেদ, ডঃ জিয়াউদ্দিন, মোঃ মোশারফ হোসেন, জনাব ওয়াহেদ হোসাইনি, জনাব শওকত খান দিপু, জনাব মোজহারুল হক, জনাব আনিস খান, জনাব ইকবাল বাহার চৌধুরী, ইনারা ইসলাম, রোকেয়া হায়দার, মোহাম্মদ আলমগীর, সুরঞ্জন দত্ত, আবু হানিপ ও কবির কিরণ।

মিডিয়া এন্ড ফটোগ্রাফীঃ
সম্মেলনের মিডিয়া পার্টনার ছিল এনটিভি, এনআরবি কানেক্ট, নিউজ বাংলা এবং মোমেন্টস মাল্টিমিডিয়া গ্রুপ (এমএমজি)।

১৭তম নজরুল সম্মেলনের সফল সমাপ্তিঃ
অত্যন্ত সফল ও সার্থকভাবে দু’দিন ব্যাপী আয়োজিত এই ১৭তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের সমাপ্তি ঘটে রবিবার, ১৬ই সেপ্টেম্বর রাত নয়টায়। আয়োজিত নজরুল সম্মেলন প্রবাসী বাঙালিরা সবাই আবার নতুন করে আবিষ্কার করার প্রয়াস পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। নজরুলের সাম্য ও মানবতাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নজরুলকে আরও বেশী করে তুলে ধরার অনুপ্রেরণা পেয়েছে সবাই।

১৭তম নজরুল সম্মেলন কমিটির পক্ষ থেকে সকল স্পন্সর, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ী, সকল সেচ্ছাসেবক ও উপদেষ্টাদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই সম্মেলনকে সার্থক করে তোলার জন্য যে যেখান থেকে যেভাবেই সাহায্য করে থাক, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যাবাদ জানানো হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে, বর্তমানের থেকে আগামীর বলয়ে বেঁচে থাক আমাদের স্বদেশপ্রেম, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আমাদের ভালবাসা, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত জুড়ে দূর প্রবাসেও বেঁচে থাক আমাদের শেকড়ের সাথে অটুট বন্ধন, বেঁচে থাক আমাদের অহংকার ও গর্ব- আমরা বাঙালি, আমাদের আছে রবীন্দ্রনাথ এবং নজরুল!

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV