মদ্যপানে বিশ্বের ৫.৩ ভাগ মানুষের মৃত্যু : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মদ্যপানের কারণেই বিশ্বের ৫.৩ ভাগ মানুষের মৃত্যু হয়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক নতুন প্রতিবেদনে জানা যায়, ২০১৬ সালে ৩০ লাখ মানুষ অ্যালকোহলজনিত কারণে মারা গিয়েছেন, এদের মধ্যে তিন-চতুর্থাংশই পুরুষ। হু’র প্রতিবেদনে উঠে আসে, বিশ্বজুড়ে বছরে ২০ মৃত্যুর মধ্যে ১টিই অ্যালকোহলজনিত কারণে অর্থাৎ বিশ্বের ৫.৩ ভাগ মৃত্যুই অ্যালকোহলের কারণে হয়। প্রতি মিনিটে অ্যালকোহলজনিত কারণে ৬টি মৃত্যু হয়।
২০১৬ সালে ৭.২ ভাগ অকাল মৃত্যুর জন্য দায়ী ছিল অ্যালকোহল। প্রতিবেদনে আরো উঠে আসে, বিশ্বের ২৩ কোটি ৭০ লাখ পুরুষ ও ৪ কোটি ৬০ লাখ নারী অ্যালকোহল ডিসঅর্ডারে ভুগছেন। যার বেশিরভাগই হচ্ছে উচ্চ আয়ের দেশগুলোতে। বিশ্বজুড়ে ৫ ভাগ রোগের কারণ অ্যালকোহল। হু আরো জানায়, বর্তমানে বিশ্বের ২৩০ কোটি মানুষ মদ্যপান করে। হু এর নির্বাহী পরিচালক ডক্টর টেডরোস এডহানোম গ্রিবেইসুসস বলে, অ্যালকোহলের ব্যবহারের এই মাত্রা অপ্রত্যাশিভাবে অনেক বেশি ও ক্ষতিকর। ব্যক্তি থেকে পরিবার ও সমাজে অ্যালকোহল ছড়িয়ে যাওয়ায় সহিংসতা, দুর্ঘটনা, মানসিক স্বাস্থের অবনতি ও ক্যান্সার এবং স্ট্রোক মত দেখা দিচ্ছে। ফরচুন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’