নিউইয়র্কে আমেরিকান বাংলাদেশি বিজনেস এলায়েন্স’র বিজনেস সম্মেলন সোমবার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আমেরিকান বাংলাদেশি বিজনেস এলায়েন্স (এবিবিএ) এর ১০ম বার্ষিক বিজনেস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী সোমবার। এদিন সন্ধ্যে ৬টায় নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থবিষযক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিশেষ অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন আহমেদ, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, এনআরবি’র চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, এফবিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফাজলে ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ মুন্তাকিম আশরাফ প্রমুখ।
এবিবিএ’র আহ্বায়ক কমিটির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, আহ্বায়ক মনিরুল ইসরাম, সদস্য সচিব ইয়াকুব এ খান, সিপিএ, এক্সিকিউটিভ ভাইস চেয়ার শাহ নেওয়াজ সহ আয়োজক কমিটির কর্মকর্তারা তাদের বার্ষিক বিজনেস সম্মেলনে যোগদানের জন্য প্রবাসীদেও বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion