বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচন : নয়ন-আলী পরিষদের সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র বাতিল হওয়া দু’সদস্যের প্রার্থীতা পুনর্বহালের দাবি
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের এক সংবাদ সম্মেলন থেকে মনোনয়নপত্র বাতিল হওয়া দুই সদস্যের প্রার্থীতা পুনর্বহালের দাবি জানানো হয়েছে। গত ২২ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের খাবার বাড়ীর চাংপাই রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আবু নাসের। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা কাজী আজহারুল হক মিলন, জামান তপন, আলী ইমাম, বাবুল চৌধুরী প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন আগামী ২১ অক্টোবর রোববার নির্বাচনের দিন ঘোষণা করে তফসিল ঘোষণা করেন। ‘নয়ন-আলী’ পরিষদ সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদেই মনোনয়নপত্র দাখিল করে। কমিশনের নির্ধারিত চূড়ান্ত প্রার্থীতা ঘোষণার দিন ৪ সেপ্টেম্বর সোসাইটির অফিসে ‘নয়ন-আলী’ পরিষদের দুজন কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র বাতিল করে বোর্ডে নোটিশ টানিয়ে দেয়া হয়। বোর্ডে নোটিশে ‘VOIDED CANDIDATES’ শিরোনামে উল্লেখ করা হয়: ‘According to constitution of Bangladesh Society Inc, article XVI by Laws article two section D, E & F and election 2018 by laws section 19. Two incomplete nomination forms for executive member candidates are voided. 01. ZR Chowdhury (Voter # 8547), 02. Ali Akbor (Voter # 1654)
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র কোন ধারায় বাতিল করেছে লিখলেও, কি কারণে তা রহপড়সঢ়ষবঃব তা উল্লেখ করেননি, যা তাদের দায়িত্ব ছিলো। অপরদিকে অন্য পরিষদের সিনিয়র সহ সভাপতি পদের প্রার্থীতা সোসাইটির গঠনতন্ত্র-এর Art XVI Section 4. CLAUSES A মোতাবেক নির্বাচন কমিশন বাতিল করেননি। ফলে জনমনে আশঙ্কা সৃষ্টি হয়েছে যে, বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। নির্বাচন কমিশনের এহেন ভূমিকা নজিরবিহীন।
সংবাদ সম্মেলনে বলা হয়, মনোনয়নপত্র বাতিলকৃত দুই জন কার্যকরী সদস্য পদপ্রার্থী সোসাইটির গঠনতন্ত্রের Art IX, (9) Section 7 মোতাবেক কার্যকরী কমিটি, নির্বাচন কমিশন ও ট্রাষ্টিবোর্ড বরাবর পুনর্বিবেচনা ও কার্যকর ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়ে ব্যর্থ হন। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর রোববার ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আজিজ এনলার্জ বোর্ড ও নির্বাচন কমিশনের যৌথ সভায় বিষয়টি উত্থাপন করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, পরবর্তী এক সপ্তাহের মধ্যে তিনজন সভাপতি পদপ্রার্থী, নির্বাচন কমিশন ও ট্রাষ্টিবোর্ডের যৌথ সভা হবে। সেই প্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর শুক্রবার সোসাইটি অফিসে সভা আয়োজন করা হয়। কিন্তু এদিন সভার নির্ধারিত সময়ে সোসাইটির অফিস বন্ধ ছিলো এবং দ্বায়িত্বশীল কর্মকর্তাদের ফোনে বার বার যোগাযোগ করেও পাওয়া যায়নি। ফলে যৌথ সভা করা সম্ভব হয়নি।
লিখিত বক্তব্যে বলা হয়, ইতিপূর্বে সোসাইটির নির্বাচনে সকল ভোটারকে কার্যকরী পরিষদের পক্ষ থেকে চিঠি (পত্র) দিয়ে ভোটার হওয়ার কথা জানানো হলেও এবারই প্রথম ভোটারদের চিঠি দেয়া হয়নি। (Art 7, Section 3) I (Election by law Art 1 Section A). এতে সোসাইটির গঠনতন্ত্র লংঘন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিষয়গুলো সম্মানিত ভোটারদের অবহিত করতেই আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। আমরা ‘নয়ন-আলী’ পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করতে চাই। আমরা মনে করি, নির্বাচন কমিশন যে দুজন কার্যকরী সদস্য পদ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন, তা সোসাইটির গঠনতন্ত্র পরিপন্থী এবং নির্বাচন কমিশনের বর্ণিত ধারার সাথে অসামঞ্জস্যপূর্ণ। অপরদিকে অপর পরিষদের সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র দাখিলও অগঠনতান্ত্রিক এবং অনৈতিক। ফলে আমরা আশা করি নির্বাচন কমিশন বিষয়গুলো গুরুত্ব দিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ভূমিকা নেবেন এবং আসন্ন নির্বাচন নিরপেক্ষভাবে সম্পাদনের নিশ্চয়তা প্রদান করবেন। আমরা ‘নয়ন-আলী’ পরিষদের ঐ দুই সদস্যের প্রার্থীতা চাই।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!