Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

মেয়ের যৌন নিপীড়নের অভিযোগের মুখে পদত্যাগ মিনেসোটা অঙ্গরাজ্যের আইনপ্রণেতার

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: September 23, 2018 | 10:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের আইনপ্রণেতা জিম নোব্লাচের বিরুদ্ধে এক যুগ ধরে যৌন নিপীড়ন চালানোর অভিযোগ এনেছেন তারই মেয়ে লরা নোব্লাচ। এর পরপরই নিজের পুনঃনির্বাচনের প্রচারাভিযান বন্ধ করে পদত্যাগ করেন তিনি। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। এ খবর দিয়েছে গার্ডিয়ান।
খবরে বলা হয়, নোব্লাচের ২৩ বছর বয়সী মেয়ে লরা প্রথম মিনেসোটা পাবলিক রেডিওকে জানান যে, তার জীবনের অর্ধেকেরও বেশি সময় ধরে তিনি পিতার নিপীড়নের শিকার হয়েছেন। শুরুটা হয় তার বয়স ছিল যখন ৯ বছর। ২১ বছর পর্যন্ত এই অত্যাচার চলে। তার বর্ণনামতে, তার পিতা তাকে জোর করে চুমু, লেহন ও তার কান কামড়ে দিয়েছেন। তিনি আরও জানান, নিজের ঘনিষ্ঠ বন্ধু, পরিবার, স্কুল ও চার্চ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। তবে টানা ৮ বারের আইনপ্রণেতা জিম নোব্লাচ এক লিখিত বিবৃতিতে বলেন, এই অভিযোগসমূহ ভীষণ বেদনাদায়ক। আমি নিজের পরিবারের স্বার্থেই প্রচারাভিযানের ইতি টেনেছি। তার ভাষ্য, ‘আমি পৃথিবীর যেকোনো কিছুর চেয়ে নিজের ছেলেমেয়েদের বেশি ভালোবাসি। আমি এমন কিছু করি নি বা করবো না যা তাদের আঘাত করে। তার অভিযোগ অসত্য। সাম্প্রতিক বছরগুলোতে আমি ও আমার পরিবারের সদস্যরা বার বার তার সঙ্গে সব ঠিক করতে চেয়েছি। তবে সে প্রতিবার আমাদের প্রত্যাখ্যান করেছে।’
নোব্লাচ মিনেসোটা প্রতিনিধি পরিষদের ওয়েজ অ্যান্ড মিনস কমিটির চেয়ারম্যান। ফলে রাজ্যের সরকারী কাজের বাজেট সংক্রান্ত বিষয়াদিতে তার ক্ষমতা রয়েছে। তার পদত্যাগের আগ থেকেই এই আসনে চোখ ছিল ডেমোক্রেটদের। তিনি পদত্যাগ করায় এই আসন ধরে রাখা রিপাবলিকানদের জন্য আরও কঠিন হয়ে পড়লো। 
তবে লরার অভিযোগের বিষয়ে স্থানীয় সেইন্ট ক্লাউড পুলিশ বিভাগ গত বছর তদন্ত শুরু করেছিল। শেষ অবদি তারা কোনো অভিযোগ গঠন করেন নি। এমন অনেক জায়গায় প্রতিকার চেয়ে ব্যর্থ হয়ে লরা অবশেষে বিষয়টি প্রকাশ্যে এনেছেন। পাশাপাশি সহযোগিতা পাওয়ার ব্যাপারে তিনি যে কত চেষ্টা করেছেন তারও ব্যাপক নথিপত্র উপস্থাপন করেছেন। স্থানীয় কাউন্টির অ্যাটর্নি জেনারেলের একটি চিঠিও সেখানে আছে। যাতে বলা হয়েছে, জিম নোব্লাচ কোনো অপরাধ করেছেন এই অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ নেই। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ