Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে নিউজার্সি নিওয়ার্ক লিবার্টি এয়ারপোর্টে যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিবাদ বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: September 23, 2018 | 5:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমনের সময় যুক্তরাষ্ট্র বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমবাবেশ করেছে। যুক্তরাষ্ট্র বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মীরা নিউজার্সি নিওয়ার্ক লিবার্টি এয়ারপোর্ট এই সমাবেশে অংশ নেন। ২৩ সেপ্টেম্বর রোববার বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিউজার্সি নিওয়ার্ক লিবার্টি এয়ারপোর্টের বি টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশে সরকার বিরোধী নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।


উল্লেখ্য, জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেল ২টা ১০ মিনিটে নিউজার্সি নিওয়ার্ক লিবার্টি এয়ারপোর্টে এসে পৌছেন এবং বিশেষ পথে গাড়ী যোগে বিমানবন্দর ত্যাগ করেন।
সমাবেশে যোগদানকারী প্রতিবাদ ও বিক্ষোভকারীরা সরকার বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করে। সমাবেশে যোগদানকারী উল্লেখযোগ্য নেতা-কর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া ও শরাফত হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ও মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, বিএনপি নেতা ইমরান শাহ রন, আলহাজ্ব মাহফফুজুল মাওলা নান্নু, আনোয়ারুল ইসলাম, দেলোয়ার হোসেন শিপন, হাসান মাহমুদ, একে আজাদ, সোহরাব হোসেন, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, বিএনপি নেতা সোহরাব হোসেন, নাসিম আহমেদ, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আনোয়ার হোসেন, সৈয়দা মাহমুদা শিরিন, শাহাদৎ হোসেন রাজু, নিউজার্সী বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী, ওমর ফারুক, কামরুল হাসান, ছাত্রদল যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুুখ।
এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারেকে ‘অনির্বাচিত ও অবৈধ সরকার’ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বার্থে পদত্যাগ এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবী করেন। তারা বলেন, আমাদের বিক্ষোভ শেখ হাসিনার চরম আমানবিক, অনৈতিক ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে। ২০১৪ সালের ৫ জানুয়ারীর অবৈধ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা গণতন্ত্রের কবর রচনা করে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছেন। তাই অবৈধ সরকার প্রধানের জাতিসংঘে প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই বলে উল্লেখ করেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ