Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ট্রাম্পকে উৎখাতের ষড়যন্ত্রে মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ নিয়ে ধোঁয়াশা

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: September 25, 2018 | 12:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোড রসেনস্টেইন পদত্যাগ বা প্রেসিডেন্টের তাকে বরখাস্ত করা নিয়ে গুঞ্জন উঠেছে। সোমবার তার পদত্যাগ নিশ্চিত করে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি দায়িত্বে বহাল রয়েছেন।

হোয়াইট হাউস জানায়, রসেনস্টেইন ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য হোয়াইট হাউসে তার কথোপকথন রেকর্ড করতে বলেছেন এমন খবর প্রকাশ নিয়ে প্রেসিডেন্ট ও রসেনস্টেইনের মধ্যে আলোচনা হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকেবি স্যান্ডার্স বলেন, ‘প্রেসিডেন্ট জাতিসংঘের বৈঠক থেকে আসার পর তাদের বৃহস্পতিবার দেখা করার কথা রয়েছে।’ সারাহ আরো বলেন, ‘রসেনস্টেইনের অনুরোধেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।’ তবে রসেনস্টেইন পদত্যাগ করবেন কি না বা তাকে বরখাস্ত করা হবে কি না এমন প্রশ্নের কোন উত্তর দেয় নি হোয়াইট হাউস।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে রসেনস্টেইন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত এবং ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে মস্কোর সম্পৃক্ততার তদন্ত পর্যবেক্ষণ করতেন। গত সপ্তাহের নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, তিনি গোপনে ট্রাম্পের কথোপকথন রেকর্ড ও তাকে ক্ষমতাচ্যুত করার জন্য সংবিধানের ২৫তম ধারা প্রয়োগ করার কথা বলেছিলেন।

স্থানীয় সময় সোমবার সকালে রসেনস্টেইনের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। গার্ডিয়ান জানায়, যদি রসেনস্টেইন পদত্যাগ করেন তবে রাশিয়া বিষয়ক বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলারের তদন্ত ঝুঁকির মুখে পড়বে। তবে ট্রাম্প সাময়িকভাবে ২১০ দিনের জন্য সিনেটের অনুমতি নিয়ে মুলারের ইনচার্জ হিসেবে কাউকে নিয়োগ দিতে পারবেন। গার্ডিয়ান

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV