Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ভাইয়ের নামে বাড়ি কিনেছেন এস কে সিনহা!

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: September 25, 2018 | 12:50 PM

হাসানুজ্জামান সাকী : যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে নিজের আপন ছোট ভাইয়ের নামে বাড়ি কিনেছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ বছর জুনে তার ছোট ভাই অনন্ত কুমার সিনহা প্রায় দুই কোটি ৩০ লাখ নগদ টাকায় এ বাড়িটি কেনেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নথিপত্রে প্রমাণ পাওয়া গেছে। প্রবাসী বিশিষ্টজনেরা বলছেন, এই অর্থের উৎসের সন্ধান করা জরুরি। তবে সময় সংবাদের কাছে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা।

চার হাজার স্কয়ার ফিটের তিনতলা বাড়িটির বাসিন্দা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ওরফে এস কে সিনহা। ঠিকানা যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্যাটারসন এলাকার ১৭৯ জেসপারস্ট্রিট।  গুঞ্জন ছিল এই বাড়িটি নগদ দুই লাখ ৮০ হাজার ডলারে কিনেছেন সাবেক এই বিচারপতি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।

নথিপত্র ঘেঁটে এর অনেকটা প্রমাণও মিলেছে। দলিলপত্রে দেখা গেছে, এস কে সিনহা যুক্তরাষ্ট্রে আসার পর এ বছরের জুনে বাড়িটি কিনেছেন। ছোট ভাই অনন্ত কুমার সিনহার মাধ্যমে প্রায় দুই কোটি ৩০ লাখ নগদ টাকায় এ বাড়িটি কেনেন তিনি। কাগজপত্রে ছোট ভাই বাড়ির মালিক হলেও ক্রেতার ঠিকানা ব্যবহার করা হয়েছে যেটি সেখানে মাস দুয়েক আগপর্যন্ত ভাড়া ছিলেন বিচারপতি সিনহা। তবে, বর্তমানে ভাইয়ের নামে কেনা বাড়িতেই সস্ত্রীক বসবাস করছেন তিনি।
তার বাসায় তাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। তার সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনটি তুলে ধরা হলো। 
– স্যার, আপনার আয়কর রিটার্ন, বাড়িকেনা এগুলো নিয়ে বিভিন্ন অভিযোগ আছে, এগুলো নিয়ে আপনার অভিমত কী? 
– এই বাড়ি আমার নামে না। এটা বললেই হবে না। সরকার প্রমাণ করুক। এরপর দেখা যাবে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ