Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

আবু জাহির এমপির যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষ্যে নিউইয়র্কে হবিগঞ্জবাসীর মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: September 26, 2018 | 7:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড্ভোকেট মোঃ আবু জাহিরের যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষ্যে নিউইয়র্কে হবিগঞ্জবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪শে সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটস্ পাল্কি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে এ সভায় গেস্ট অব অনার ছিলেন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নী ও ডিস্টিক্ট লীডার এট লার্জ, ডেমোক্রেট পার্টি ও হবিগঞ্জের কৃতি সন্তান এটর্নী মঈন চৌধুরী।


সাফি উদ্দিন তালুকদারের সভাপত্বিতে এবং মোঃ শিমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এড্ভোকেট মোঃ আবু জাহির এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টিজ এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক এড্ভোকেট শামীমা শাহারীয়ার, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, মোজাহিদ আনসারী, এড্ভোকেট নাসির উদ্দিন, জকি উদ্দিন চৌধুরী, ইমদাদ চৌধুরী, গফ্ফার আহমেদ, মীর আব্দুল লতিফ দরবেশ, সাব্বির কাজী আহমেদ, আব্দুল বাসিত খান, আজদু মিয়া তালুকদার, সৈয়দ মজিবুর রহমান, ইব্রাহিম খলিল বার ভূঁইয়া রিজু, মোঃ আলমগীর মিয়া, তাজুল ইসলাম মানিক, অধ্যাপক আব্দুর রহমান, নাজিম উদ্দিন, মাহবুবুল হাসান ,দেওয়ান মন্জু, আবু সায়িদ চৌধুরী কুটি, মিয়া মোঃ আসকির, শামছুল আলম শামিম, মোঃ আব্দুল ওয়াহেদ, মোস্তফা কামাল সংগ্রাম, সুকান্ত দাস হরে, এড্ভোকেট রহিম শেখ, আকবর হোসেন স্বপন, মোঃ আবুল কালাম, জুয়েল আহমেদ, আমীর আলী, মাহমুদুল হাসান, শাহ গোলাম রহিম শ্যামল, রোকন হাকিম, ফরহাদ হাসান প্রমূখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজদু মিয়া তালুকদার। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার কৃতিমান মৃত মানুষদের জন্য ১ মিনিট নিরবতা পালন কারা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। তিনি হবিগঞ্জ শহরে শেখ হাসিনা মেডিকেল কলেজ স্থাপন, খেলা ধুলার জন্য আধুনিক স্টেডিয়াম, যোগাযোগের জন্য রাস্তা, সকল স্থানে বিদ্যুৎ, আইন শৃঙ্খলার উন্নতির কথা উল্লেখ করে হবিগঞ্জ-৩ আসনের আরো ব্যাপক উন্নয়নের জন্য আগামী নির্বাচনে সকলের সহযোগিতা ও ভোট চান। অনুষ্ঠানের গেস্ট অব অনার মঈন চৌধুরী পূনরায় ডেমেক্রেট পার্টির ডিস্টিক্ট লিডার নির্বাচিত হওয়ার জন্য হবিগঞ্জবাসী ফুলের শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV